ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ছুটি শেষ হলেও রাজশাহীর অফিসপাড়ায় ফেরেনি কর্মচাঞ্চল্য


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৩-৭-২০২২ দুপুর ৪:৩৯

সোহানুল হক পারভেজ তানোর(রাজশাহী):-  পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ হলেও রাজশাহীর অফিস পাড়া যেন শুনশান নিরবতা। ঈদের তৃতীয় দিনেও যেন কাটেনি ঈদের আমেজ। আর তাই আজ বুধবার  (১৩ জুলাই) সকাল ৯টা থেকে অফিস-আদালত খুললেও ফেরেনি কর্মচাঞ্চল্য। তবে নাড়ির টানে গ্রামের বাড়িতে ঈদ করতে আসা কর্মজীবী অনেক মানুষ এরইমধ্যে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন। এজন্য আজ রেলস্টেশন ও বাস টার্মিনালে লোক সমাগম ছিল।

এদিকে ঈদের পর প্রথম কার্যদিবসে আজ লোকজন কম থাকায় বিভিন্ন সরকারি দফতর ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ-কর্ম চলছে ঢিলে-ঢালাভাবে। ছুটি শেষে যারা অফিসে গেছেন তাদের সময় কাটছে কোলাকুলি, ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেই। সবাই নিজ নিজ কর্মস্থলে যোগ না দেওয়ায় অফিসপাড়া জমেনি। কাজের চাপ কম থাকায় দুপুরের মধ্যে অনেকেই বাড়ি ফিরেছেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়, নগর ভবন, রেল ভবন, পানি উন্নয়ন বোর্ড, রেশম বোর্ড, খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতর, রাজশাহী উন্নয়ন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশ কমিশনার কার্যালয়, সড়ক ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ে গিয়ে দেখা গেছে একই চিত্র। আবার ছুটি শেষে নানা কারণে অনেকই বাড়ি থেকে ফিরতে না পারায় কর্মস্থল জমেনি।

এদিকে ঈদের ছুটি শেষে রাজশাহী জেলা প্রশাসন ছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি ব্যাংকেও আজ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার তুলনামূলকভাবে অনেক কম লক্ষ্য করা গেছে। মহানগরের প্রধান প্রধান সড়কগুলোতেও সকাল থেকেই নামমাত্র যানবাহন চলাচল করছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের লোন মনিটরিং অফিসার সাকির আহমেদ বলেন, গত রোববার (১০ জুলাই) ঈদ উদযাপন হয়েছে। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি ছুটি ছিল। তবে এবার ঈদের সরকারি ছুটির আগের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। তাই বৃহস্পতিবার শেষ কর্মদিবস ছিল। সব মিলিয়ে টানা চার দিনের ঈদের ছুটি ভোগ করেছেন সবাই। সোমবার (১১ জুলাই) ঈদুল আজহার ঘোষিত ছুটি শেষ হয়েছে। ফলে মঙ্গলবার (১১ জুলাই) ফের অফিস খুলেছে। কিন্তু সরকারি-বেসরকারি যেসব কর্মজীবী ঈদ উদযাপন করতে গেছেন তাদের অনেকে ১২ ও ১৩ জুলাইও ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালতে পুরোদমে কাজ-কর্ম শুরু হতে রোববার (১৬ জুলাই) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন