ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে নিজ বাসা থেকে নারী সাংবাদিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২২ সকাল ৯:৪০

রাজধানীর রায়েরবাজারে নিজ বাসা থেকে সাংবাদিক সোহানা পারভীন তুলির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার (১২ জুলাই) বিকেলে হাজারীবাগ থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। সংশ্লিষ্টদের ধারণা, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান বলেন, রায়েরবাজারের শেরেবাংলা রোডের ২৯৯/৫ নম্বর ভবনের দোতলায় থাকতেন সোহানা পারভীন। তার খালাতো ভাই ও ছোট ভাই পরিচয়ে দুজন থানায় খবর দেন। তাদের বোন যে রুমে আছেন সেই রুমের ভেতর থেকে সিটকিনি লাগানো এবং তিনি ফোন ধরছেন না। পরে পুলিশের উপস্থিতিতে তার ভাই দরজা ভাঙেন। ভেতরে ঢুকে আমরা দেখতে পাই, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় তিনি ঝুলছেন।

মৃত্যুর কারণ সম্পর্কে ওসি বলেন, ‘আমরা প্রাথমিক তদন্তের কাজ করছি। আলামত সংগ্রহে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসেছে। তথ্য ও আলামত যাচাইয়ের আগে মৃত্যুর বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তার শরীরে আঘাতের চিহ্ন আছে কি না, তা যাচাই করা হচ্ছে।’

স্বজনরা জানান, সোহানা পারভীন তুলি এক দশকের বেশি সময় ধরে সাংবাদিকতায় জড়িত। সবশেষ তিনি অনলাইন গণমাধ্যম বাংলাট্রিবিউনে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে কর্মহীন হয়ে পড়ায় তিনি হতাশায় ভুগছিলেন বলে জানান স্বজনরা।

তুলি সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে জ্যেষ্ঠ সহ-সম্পাদক ছিলেন। ২০২১ সালের মে-তে সেই চাকরি ছাড়েন তিনি। এর আগে তিনি দৈনিক কালের কণ্ঠ ও আমাদের সময়েও কাজ করেন।

সোহানার কয়েক বছর আগে দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটে। ভাড়া বাসায় আত্মীয়রা মাঝে মাঝে থাকলেও তিনি বেশির ভাগ সময় একাই থাকতেন। 

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব