কমলনগরে অসহায় রোগীকে চেক প্রদান
লক্ষ্মীপুরের কমলনগরে অসহায় রোগীকে চিকিৎসার জন্য ২০ হাজার টাকার চেক প্রদান করেছে উপকূল যুব স্বপ্নের বাংলা নামে একটি সামাজিক সংগঠন। বুধবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার চরফলকন গ্রামের মাতাব্বর হাট বাজার ঈদগাহ এলাকার রিকসাচালক মো. তফুর পক্ষে তার বড় ছেলে আবুল কালামের হাতে চেক হস্তান্তর করা হয়।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২নং সাহেবের হাট ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেনমিদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফেজ মাওলানা সাইয়েদ তারেক মাহমুদ।
প্রধান অতিথি আবুল খায়ের বলেন, সংগঠনটির ভালো কাজে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এছাড়াসংগঠনের সংগঠনটির সফলতা কামনার করে সকল সদস্যকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করেন।
প্রসঙ্গত, উপকূল যুব স্বপ্নের বাংলা একটি অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবীমূলক অরাজনৈতিক সংগঠন। ২০২০ সাল থেকে কার্যক্রম শুরু করা সংগঠনটি পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিতদের বিভিন্নভাবে সহযোগিতা ও তাদের সমস্যা থেকে উত্তরণের জন্য কাজ করে আসছে।
জামান / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি