কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে বন্যার পানিতে ডুবে এক জনের মৃত্যু
কুলাউড়ায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজের একদিন পর বাবুল মিয়ার (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার বরমচালের বড়ছড়া থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বাবুল ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমদ। তিনি জানান, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে বড়ছড়াসহ আশপাশের এলাকায় নিখোঁজ বাবুলকে উদ্ধারে খোঁজতে থাকে।
একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে বড়ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার রাতে ভূকশিমইলের ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, বুধবার বিকেলে বাবুল তার সঙ্গী আজিজুরকে নিয়ে নৌকা যোগে বরমচালের বরছড়ায় মাছ ধরতে যায়। সন্ধ্যার দিকে হঠাৎ করে ঝড়তুফান শুরু হলে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়ে যায়। পরে বাবুলের সঙ্গী আজিজুরকে জীবিত উদ্ধার করা হলেও বাবুলকে উদ্ধার করা যায়নি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied