সাংবাদিকদের সাথে জিএমপির'র নতুন কমিশনারের মতবিনিময় সভা
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নয়া কমিশনার মোল্যা নজরুল ইসলাম জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুরে জিএমপি'র কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় এর আয়োজন করা হয়।
মিতবিনিময় সভায় নব যোগদানকৃত কমিশনার গাজীপুরের যানজট নিয়ন্ত্রণ, চাদাবাজি, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাস করি । পুলিশ কমিশনার টিম ওয়ার্কের মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতউল্লাহ খান, উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক্স) ফারজানা ইসলাম, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিস, আব্দুল্লাহ আল মামুনসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক আবুল হোসেন, প্রমুখ। এতে সিনিয়র সাংবাদিকগণ বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে বুধবার (১৩ জুলাই) দুপুরে যোগদান করেছেন মোল্যা নজরুল ইসলাম।
গত ৩০ জুন (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে মোল্যা নজারুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied