ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-৭-২০২২ বিকাল ৫:৪৭

মৌলভীবাজার জেলার জুড়ীতে দিন ব্যাপি শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ পর্যায়ে) সংশোধনী শীর্ষক প্রকল্পের অধিনে নেতৃস্হানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে  মৌলভীবাজার তথ্য অফিসের আয়োজনে এ  কর্মশালায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদ, শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল জহির উদ্দিন, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নুর, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, নারীর ক্ষমতায়নে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমানে একটি সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে বাল্যবিবাহ। বাল্য বিবাহ বন্ধ করতে হলে প্রত্যেক পরিবারেরর অভিবাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কে সচেতন হতে হবে।  এছাড়া মাদকাসক্ত, নিরাপদ সড়ক, নারী ও শিশুর অধিকার নিশ্চিত, সহিংসতা প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব এসব সকল বিষয়ে সরকারের পাশাপাশি সকলে এগিয়ে আসার আহবান জানান তিনি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক প্রধান অতিথির বক্তব্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন।

কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী