ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

খুলনায় সদর থানার এক এলাকা থেকে শিশু নিখোঁজ


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৪-৭-২০২২ বিকাল ৬:১৩

খুলনা মহানগরীর ২৭ নং ওয়ার্ডের পূর্ব বানিয়াখামার রেজভীর গলি থেকে হালিমা খাতুন (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার,১২ জুলাই,সকাল সাড়ে ৮ টার দিকে  শিশুটি নিখোঁজ হয়। সম্ভাব্য স্থানে তাকে খুঁজে না পেয়ে রাতে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরী করেছে শিশুটির বাবা।

উল্লেখ্য, হালিমা খাতুন পূর্ব বানিয়াখামার রেজভীর গলির ইন্ডিয়ান বুড়ির বাড়ির ভাড়াটিয়া মো: হালিম হাওলাদারের মেয়ে। দীর্ঘদিন তিনি ওই বাড়িতে কন্যা সন্তান হালিমাকে নিয়ে বসবাস করছেন। মঙ্গলবার সকাল সোয়া ৮ টার দিকে চার বছর বয়সী কন্যা হালিমা খেয়ে খেলার উদ্দেশ্যে ঘর থেকে পাশ্ববর্তী একটি মাঠে যায়। এরপর মা ময়না বেগম তাকে খুঁজতে গিয়ে আর পায়নি। পরবর্তীতে শিশুটির খোঁজে এলাকায় মাইকিং করারসহ প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তাকে খুঁজে না পেয়ে রাতে তার বাবা খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যার নং ৭০১।

এ ব্যাপারে খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: হানিফ বলেন, খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করে। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেওয়া হয়েছে। আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তা দেখা হচ্ছে।সন্দেহভাজনদের গতিবিধি নজরে রাখছে পুলিশ বলে জানিয়েছে অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ হানিফ।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়