মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড পেলেন আজকের পত্রিকার শামীম হোসেন
রাজবাড়ী জেলার সাংবাদিকদের সম্মান জানাতে এবারই প্রথমবারের মতো রাজবাড়ী সার্কেল নামে জনপ্রিয় একটি সংগঠন আয়োজন করেছিলেন ‘মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড ২০২২।’
রাজবাড়ী সার্কেলের ক্রিয়েটিভ এ্যাডভাইজারদের সমন্বয়ে ও দেশবরেণ্য সাংবাদিকদের বিচার-বিশ্লেষণে রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়া এই দুইটি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের ভিত্তিতে ৬ জন সংবাদকর্মীকে দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ড।
রাজবাড়ী জেলার সেরা ৬ সংবাদকর্মীর মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকার পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি মো. শামীম হোসেন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে সম্মাননা হিসাবে সেরাদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এছাড়াও যারা রেজিস্ট্রেশন করছিলেন তাদের সকলের জন্য ছিল বিশেষ শুভেচ্ছা উপহার।
মো. শামীম হোসেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও হিসাবে দায়িত্বপালন করছেন। এছাড়াও রাজবাড়ী থেকে প্রকাশিত দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় পাংশা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২২ এর অন্যান্যরা হলেন, জাহাঙ্গীর হোসেন (কালের কণ্ঠ ও ইটিভি), এম রাশেদুল হক (প্রথম আলো), দেবাশীষ বিশ্বাস (বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজ), মো: আশিকুর রহমান ( জিটিভি)।
বিচারক প্যানেলে ছিলেন, সার্কেল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আকবর খান, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার মিরাজ হোসেন গাজী, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিমন রহমান, বাংলাদেশ প্রতিদিনের সহ-সম্পাদক পান্থ আফজাল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হরিপদ সাহা, ঢাকা প্রকাশের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা ও চ্যানেল আইয়ের সংবাদ পাঠক আমজাদ খান।
একই সুতোয় গাঁথা প্রাণ এই স্লোগান বুকে ধারণ করে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রাজবাড়ী সার্কেল ও সার্কেল ফাউন্ডেশন শিক্ষা, সেবা, সচেতনতার ব্রত নিয়ে পথ চলছে। ২০১৮ সালে রাজবাড়ী জেলার কৃতি মুখ ইঞ্জিনিয়ার শামস সোহাগের হাতে গড়া সম্পূর্ণ অরাজনৈতিক এই প্রতিষ্ঠানটি নিজেদের অর্থায়নে “মানুষের জন্য উপহার” নামের ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নিরবে।পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, টিউশন ফি, ভর্তি সহায়তা প্রদানসহ নানাবিধ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
অনলাইন এই প্লাটফর্ম রাজবাড়ী সার্কেলের মাধ্যমে নিয়মিত মাদক-সন্ত্রাস-বাল্যবিবাহ ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতায় বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। সেই সাথে সম্প্রতিক ‘মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড ২০২২’ এটি রাজবাড়ীতে কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে ও তাদের মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন ও কাজের মূল্যায়ন করার জন্য এই কার্যক্রম হাতে নিয়েছে রাজবাড়ী সার্কেল।
মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড ২০২২ এর মিডিয়া পার্টনার হিসাবে ছিলেন, দেশের প্রথম মাল্টিমিডিয়া অনলাইন পোর্টাল বার্তা২৪.কম, রাজবাড়ীর স্থানীয় পত্রিকা দৈনিক জনতার আদালত ও রাজবাড়ী কণ্ঠ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি