ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভোগান্তি ছাড়াই ফেরিতে পদ্মা পাড়ি দিচ্ছেন কর্মমুখী মানুষ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-৭-২০২২ দুপুর ১১:২৫

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আজও কর্মস্থলে ফেরা মানুষের চাপ অব্যাহত রয়েছে। তবে যানবাহনের কোনো সারি নেই, নেই কোনো সিরিয়াল। ফলে ভোগান্তি ছাড়াই পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা। নির্বিঘ্নে পার হচ্ছে যানবাহনও। শুক্রবার (১৫ জুলাই) সকালে ঘাটে এমন চিত্র দেখা যায়। বেলা বাড়ার সঙ্গ সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে চাপ বেড়েছে যাত্রী ও যানবাহনের। ফলে পর্যাপ্ত সংখ্যক ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। অপেক্ষা ছাড়াই যানবাহনগুলো ফেরির নাগাল পাচ্ছে। শনিবার পর্যন্ত ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ থাকবে।

ঢাকামুখী যাত্রীরা জানান, গরম ও ধাক্কাধাক্কি থেকে বাঁচতে সকাল সকাল রওনা হয়েছি। সড়কে ও ঘাটে কোনো ভোগান্তি হয়নি। ঈদরে আগে ভালোভাবে বাড়ি গিয়েছিলাম। এখন আবার ভালোভাবেই ঢাকায় ফিরছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। এরমধ্যে বড় রো রো ফেরি ৯টি, ছোট ইউটিলিটি ৬টি এবং ঢাকা ফেরি একটি। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট ব্যবহার করে নদী পার হয়েছে ৩ হাজার ৪২৯টি যানবাহন। এরমধ্যে বাস ৭২১টি, ট্রাক ৫০৫টি, ছোট গাড়ি ১ হাজার ৪২১টি ও মোটরসাইকেল ৭৮২টি। 

জামান / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত