খুলনায় বাড়ছে জ্বর ও সর্দি-কাশির প্রকোপ
খুলনায় জ্বর ও সর্দি-কাশির প্রকোপ বাড়ছে। আক্রান্ত হয়ে বাড়িতে থেকেই শল্য চিকিৎসা নিচ্ছেন রোগীরা। সেই সাথে খুলনায়ও বাড়ছে করোনাভাইরাসের উপসর্গের রোগী। পরীক্ষা করলে ধরা পড়ছে করোনা। অনেকে করোনাকে ভয় পান বলে টেস্ট করাচ্ছেন না। টেস্ট না করেই জর-সর্দি-কাশির ঘরোয়া চিকিৎসা করাচ্ছেন রোগীরা।
চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, জ্বর, সর্দি ও কাশির চিকিৎসা বাড়িতে থেকে নিচ্ছেন বেশিরভাগ মানুষ। শ্বাসকষ্ট না হলে কেউ হাসপাতালে আসছেন না। ফলে এখনো চাপ পড়েনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেট ইউনিটে। তবে আগের মতোই প্রস্তুতি রয়েছে।
এদিকে, জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ফার্মেসিগুলোয় প্যারাসিটামল জাতীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। এতে রোগীদের ভোগান্তি আরো বেড়ে গেছে। প্যারাসিটামলের চাহিদা কয়েকগুণ বেশি বৃদ্ধি পাওয়ায় এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন ফার্মেসির মালিকরা।
জানা গেছে, জ্বর-সর্দিতে আক্রান্ত তেমন কেউ করোনা পরীক্ষায় আগ্রহ দেখাচ্ছেন না। জ্বরে আক্রান্ত রোগীরা মনে করছেন, করোনা হোক আর সাধারণ জ্বর হোক, তা সাধারণ চিকিৎসাতেই ভালো হয়ে যাবে। তবে অধিক সচেতন রোগীরা করোনা পরীক্ষা করছেন। যাদের মধ্যে অনেকেরই পজেটিভ রিপোর্ট এসেছে।
গ্রামেও বেশির ভাগ বাড়িতেই কেউ না কেউ জ্বর-কাশিতে আক্রান্ত। তাদের বেশির ভাগই বিভিন্ন ফার্মেসি থেকে উপসর্গের কথা বলে ওষুধ ক্রয় করে সেবন করছেন। শল্য চিকিৎসায় অনেকে সুস্থ হয়েও উঠছেন। আবার কেউ কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়েও চিকিৎসা নিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, কোরবানির ঈদের পর রোগীর সংখ্যা বাড়ছে। ভর্তি হওয়া অধিকাংশ রোগীই জ্বর-কাশিতে আক্রান্ত হয়ে এসেছেন। সিট না পেয়ে অনেকে মেঝেতে মাদুর বিছিয়ে চিকিৎসা নিচ্ছেন।
খুলনা মেডিকল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ রবিউল হাসান জানান, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালেও ঈদ-উল- আযহার পর রোগীর সংখ্যা বেড়েছে। তবে সামান্য সর্দি, কাশি, জ্বরের রোগী আমাদের কাছে আসছে না। তবে যারা এসেছে তাদের টেস্ট করলে করোনা পজেটিভ আসছে। করোনা ইউনিটে আছেন মাত্র ৪ জন রোগী ভর্তি আছেন।
জামান / জামান
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার
পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা