ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে যাত্রাশিল্পের ঐতিহ্য অবলুপ্ত ও সংকট-উত্তরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৫-৭-২০২২ দুপুর ৩:৩৪

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্প যশোর-খুলনা অঞ্চলের যাত্রাশিল্পের ঐতিহ্য, অবলুপ্ত ও সংকট-উত্তরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলার পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের আয়োজনে সংগঠনের পাঁজিয়া বাজারস্থ কার্যলয়ে শুক্রবার (১৫ জুলাই) সকালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকল্প গবেষক খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেল আনছার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ছাত্রী গবেষক সাবরিনা আফরিন সিলভী, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ চক্রবর্তী, আরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ড. রুবেল আনছার তার নিজ লেখা গ্রন্থ এ সময় পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। 

যাত্রাশিল্পের সংকট ও উত্তরণ বিষয়ক সেমিনারে আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার সিরাজুল ইসলাম, নাট্যকর দেবাশীষ চক্রবর্তী, অধ্যাপক হাশেম আলী ফকির, প্রধান শিক্ষক তাপস দে, নাট্যব্যক্তিত্ব সমীর দাস, ঢাকার সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরুল আমীন, দীপক বসু, সুব্রত বসু, মনোজ ধীরাজ একাডেমির পরিচালক এমএ হালিম, শিল্পী আব্দুস সাত্তার, তাপস বিশ্বাস প্রণব মণ্ডল প্রমুখ।

জামান / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক