রাজশাহীতে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
রাজশাহীর মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাসচাপায় জুয়েল রানা (৩১) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহত পুলিশ সদস্যের স্ত্রী সুলতানা বেগম রুমা (২৬)। মুমূর্ষু অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত পুলিশ সদস্য জুয়েল রানা নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯ নম্বর তেঁতুলিয়া ইউপির কুরকুচি গ্রামের মহিবুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলার আদমদীঘি থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। ঈদ পালনে ছুটিতে বাড়িতে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, জুয়েল নওগাঁ হতে রাজশাহী যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে রাজশাহী হতে নওগাঁগামী শিশির স্পেশাল ঢাকা মেট্রো ব-১৪-৬১৮৭ বাসের সাথে মোটরসাইকেলের সামনা-সামনি ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা তার স্ত্রী সুলতানা বেগম রুমা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত রুমাকে উদ্ধার করে মোহনপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে, দুর্ঘটনার পর বাসচালক কেশরহাট তেল পাম্পের সামনে বাস রেখে পালিয়ে গেলে মোহনপুর থানা পুলিশ বাসটি জব্দ করে থানা হেফাজতে নেয়।
মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ শেখ সকালের সময়কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও গাড়ি জব্দ করা হয়েছে।
জামান / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত