ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুরে বিরল প্রজাতির গরুর বাছুরের  জন্ম, উৎসুক মানুষের ভিড়


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৬-৭-২০২২ বিকাল ৫:২

যশোরের কেশবপুরে বিরল প্রজাতির গরুর বাছুরের জন্ম হয়েছ। বাছুরটিকে দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় লেগে আছে। বাছুরটি দুটি মুখ, চারটি নাক এবং তিনটি চোখ নিয়ে জন্মগ্রহণ করেছে এক কৃষকে ঘরে। ঘটনাটি অবাস্তব হলেও সত্য। গত বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার মধ্যকুল গ্রামের কৃষক আব্দুল বারিক গাজীর বাড়িতে ব্যতিক্রমী শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্ম নিয়েছে বছুরটি। এ খবর ছড়িয়ে পড়লে কেশবপুরসহ উপজেলার বাইরের মানুষও বাছুরটি একনজর দেখার জন্য ওই কৃষকের বাড়িতে ভিড় করছেন। 

শনিবার (১৬ জুলাই) উপজেলার মধ্যকুল গ্রামের কৃষক আব্দুল বারিক গাজীর বাড়িতে গেলে দেখা যায়, বিভিন্ন স্থান থেকে আসা উৎসুক মানুষ বাছুরটি একনজর দেখতে আসছেন।

কৃষক আব্দুল বারিক গাজী বলেন, বহু বছর ধরে আমি এঁড়ে, গাইগরুসহ বিভিন্ন জাতের গরু পুষেছি কিন্তু এবার একটা আজগুবি বাছুর পেলাম, যার গঠন অতুলনীয়। কিন্তু পেছনের পা দুটোয় বল পাচ্ছে না, চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেস বাছুটটি সুস্থ হয়ে যাবে।

চিকিৎসক মাহবুব আলম জানান, গত ১৩ বছর ধরে প্রাণী চিকিৎসা করি। ডেলিভারি করার পর দেখি কালো রংয়ের ফ্রিজিয়ান জাতের বকনা। জন্মের পর দেখা যায় তার দুটি মুখ, চারটি নাক এবং তিনটি চোখ। এমনটা আমি কখনো দেখিনি। বাছুরটির দুই পায়ে বল পাচ্ছে না। চিকিৎসা চলছে। আশা করি দু-এক দিনের মধ্য সুস্থ হয়ে যাবে। বিভিন্ন এলাকা থেকে বাছুরটিকে একনজর দেখার জন্য কৃষকের বাড়িতে অনেকে ভিড় করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 


ছবি - ইমেইলে

 

সোহেল পারভেজ জোয়ার্দার 
কেশবপুর, যশোর। 
মোবাইল নম্বর ০১৭৫৭৪৯৬৭৭৫
তারিখ ১৬.০৭.২০২২।

জামান / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক