ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

সোনাগাজীতে চেতনানাশক স্প্রে করে প্রবাসীর বাড়িতে ডাকাতি


সোনাগাজী প্রতিনিধি  photo সোনাগাজী প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৭-২০২২ বিকাল ৫:৪৯

ফেনীর সোনাগাজীতে চেতনানাশক স্প্রে করে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।  গতকাল শুক্রবার (১৫ জুলাই) রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা চেতনানাশক স্প্রে করায় ওই প্রবাসীর পরিবারের নারী ও শিশুসহ ১০ সদস্য অসুস্থ  হয়ে পড়েন। ডাকাত দল প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শুক্রবার রাতে সৌদি প্রবাসী নুর হোসেনের  বাড়িতে হানা দেয় ১৫-১৮ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত। ডাকাতরা দালান বাড়ির ছাদের দরজা খুলে নিচে নামে। এরপর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষে চেতনানাশক স্প্রে করে বাড়ির লোকজনদের অচেতন করে দেয়। এরপর তাদের হাত-পা বেঁধে ফেলে। আর যারা অচেতন হননি, তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।

প্রবাসীর ছেলে ইকবাল হোসেন  জানান, তার বাবা ও ছোট ভাই সৌদি আরবে থাকেন। ডাকাতরা আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, লাইট ও কাপড়-চোপড়সহ প্রায় ১০ লাখ ২০ হাজার টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

ইকবাল হোসেন আরো জানান, ডাকাতের চেতনানাশক স্প্রের কারণে পরিবারের ১০ সদস্য অসুস্থ হয়ে পড়ে। মালামাল লুট করে ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. আবদুল কুদ্দুস বলেন, আজ শনিবার দুপুর পর্যন্ত অসুস্থ ১০ জনের মধ্যে দুজনের জ্ঞান ফিরেছে। সবাইকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।

জামান / জামান

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন