ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তোলা হবে : মেয়র আক্কাস আলী


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩০-৬-২০২১ দুপুর ৩:৪৬
দিনাজপুরের বিরামপুর পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে পৌরসভার সকল নাগরিকের সহযোগিতা চাইলেন পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলী। বুধবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার পর তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, পৌরসভার নাগরিক সেবা, রাস্তাঘাট, ড্রেনেজ ব‍্যবস্থা, সড়ক বাতি, হাট-বাজারসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি আপনারা তা লক্ষ্য করছেন।
 
এর আগে পৌর মেয়র অধ্যাপক আক্কাস আলী নতুন করারোপ ছাড়াই ৪৩ কোটি ৩৫ লাখ ১২ হাজার ১৪৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
 
ধারাভাষ্যকার আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিরামপুর ডিগ্রি কলেজের সাবেক অধ‍্যক্ষ আব্দুস সাত্তার, মহিলা কলেজের অধ‍্যক্ষ শিশির কুমার সরকার, উপাধ্যক্ষ মেজবাউল ইসলাম, মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার ফেরদৌস হিমেল, প‍্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, পৌর সচিব সেরাফুল ইসলাম, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুণ্ডু, নাড়ু গোপাল কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন ‍এবং পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার