চুয়াডাঙ্গায় প্রয়াত বাবার স্মরণে ডা. রাজিবুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার হিজলগাড়ী বোয়ালিয়া গ্রামের ডা. রাজিবুল ইসলামের প্রয়াত বাবার স্মরণে ৬ মাস ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প সহ ফ্রি-আল্ট্রাসনো ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ডা. আব্দুল মজিদ স্মৃতি সংসদ এর পক্ষ থেকে ডা. আব্দুল মজিদ এর মৃত্যু বার্ষিকি উপলক্ষে মাস ব্যাপী গর্ভবর্তী মহিলাদের আল্ট্রাসনো সম্পর্ণ ফ্রি আয়োজনে ৬ মাসে ১০২০ জন গর্ভবর্তী মায়েদের ফ্রি আল্ট্রাসনো ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজারে অবস্থিত রহিমন নেছা ডায়াগনেষ্টিক সেন্টারে গত ১৬ জানুয়ারী হইতে অদ্যবদী পর্যন্ত ৬ মাসে ১ হাজার ১২০ জন গর্ভবর্তী মহিলাদের ফ্রি আল্ট্রাসনোগ্রাম ও চিকিৎসা সেবা প্রদান করেন প্রয়াত ডা. আব্দুল মজিদ এর পুত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম।
চিকিৎসা ক্যাম্প উপলক্ষে হিজলগাড়ী বাজারে রহিমন নেছা ডায়াগনেষ্টিক সেন্টারে চলমান ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ডা. রাজিবুল ইসলাম রাজু বলেন, আমার বাবা পেশায় একজন ডাক্তার ছিলেন তিনি তৃনমূল মানুষের পাশে দাড়িয়ে সব সময় সেবা প্রদান করে গেছেন। আমার বাবা আজ আমাদের মাঝে নেই। তিনি গত এক বছর পূর্বে আমাদের মাঝ থেকে না ফেরার দেশে পাড়ি দিয়েছে। আজ আমার বাবা আমাদের মাঝে নেই, আমরা কখনো আমাদের মাঝে পাবোনা। কিন্তু তিনার স্মৃতি আজ আমাদের মাঝে রয়ে যাবে। তাই আমার বাবার স্বরণে আমি ৬ মাস ব্যাপি গর্ভবতী মায়েদের ফ্রি-আল্ট্রসনোগ্রাম সহ চিকিৎমা প্রদান করে আসছি।
তিনি আরো বলেন আমি দীর্ঘদিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ফরেনসিক বিভাগে কর্মরত অবস্থায় রোগীদের সেবা প্রদান করেছি। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তার থাকা অবস্থায় ছুটির দিনে আমার জন্মস্থান এলাকা বেগমপুর ইউনিয়নের আস,পাশ এলাকার গরিব অসহায় মানুষের মাত্র ৫০ টাকা ফি নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আমি আমার নাড়ির টানে ছুটির দিন ছুটে আসি এলাকায়। এখনো আমি আমার এলাকায় ৫০ টাকা ফি নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে আসছি। সেই সাথে গর্ভবতী মায়েদের কার্ড করে দিয়েছি তারা যেনো সারাবছর স্বল্পমূল্যে আল্ট্রসনো করতে পারে। কবির ভাষায় বলছি, ‘আমার নাম এই বলে খ্যাত হোক-আমি তোমাদেরই লোক’।
ফ্রি মেডিকেল ক্যাম্প প্রসঙ্গে ডা. রাজু আরো বলেন, এগুলো করার উদ্দেশ্যো হলো-এটা আমার সামাজিক দায়বদ্ধতা। আর আমার যেটুকু আছে, সেটুকুই করছি। কিন্তু এর বিনিময়ে আমি কিছু চাই না। শুধু আমার বাবা-মা এবং আমার পরিবারের জন্য দোয়া করবে এলাকাবাসী।
এ বিষয়ে হিজলগাড়ী বাজার কমিটির সভাপতি মীর মফিজ বলেন, আজকে অমাদের গিজলগাড়ী এলাকায় ডা. রাজিবুল যে সেবার কার্যক্রম চলমান রেখেছে, এখানে সব রকমের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এটা একটি অবিশ্বাসযোগ্য ঘটনা। এই কর্মযজ্ঞের যে মধ্যমণি ডা. রাজিবুল ইসলাম রাজু সাহেব তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর আজকের এই কার্যক্রম সাফল্যমণ্ডিত হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। জনসেবার যে মনমানসিকতা তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি এই ক্যাম্পের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এমএসএম / জামান
পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক
অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন
মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন
যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে
রূপগঞ্জে রনি নিট কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ
চট্টগ্রামের সদরঘাটে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
দর্শনা মা ও শিশু হাসপাতালের ম্যানেজার নার্স ও আয়ার বিরুদ্ধে নবজাতক শিশুকে পাল্টে দেয়ার অভিযোগ
পাবনায় বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে সিমেন্টসহ ট্রলার জব্দ, মায়ানমারে পাচারের চেষ্টা
কাপ্তাইয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য মামুনকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
তলিয়ে যাচ্ছে বোরো ফসল দুশ্চিন্তায় লাখো কৃষক