কয়রায় বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত, আতংকে ১৭ গ্রামের মানুষ
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরামুখা গ্রামে কপোতাক্ষ নদে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় পানি উন্নয়ন বোর্ডের দুর্বল বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত হয়েছে। এতে আতংকে রয়েছেন ১৭ গ্রামের মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৬ জুলাই) রাতে কপোতাক্ষ নদে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পায়ে দুর্বল বেঁড়িবাধে ভাঙন দেখা দেয়। মুহূর্তের ভিতর ২০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হযে যায়। সকালে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামতের চেষ্টা চালান কিন্তু দুপুরের জোয়ারেরও পানি বৃদ্ধি পাওয়ায় মুহূর্তের মধ্যে প্লাবিত হয় চোরামুখা, ঘড়িলাল ও সরদারপাড়াসহ ৫ গ্রাম।
কয়রার স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজকল্যাণ যুব সংস্থার সভাপতি মো. আবু সাঈদ খান বলেন, পূর্ণিমার কারণে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে খুলনার উপকূলবর্তী এলাকা কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা নামক স্থানে কপোতাক্ষ নদের তীরবর্তী বেড়িবাঁধের প্রায় ৩০০ মিটার বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে এবং কয়েকশ একর মৎস্য ঘের ডুবে গেছে। এ নিয়ে এলাকার হাজারো মানুষ আতঙ্কে আছেন।
দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুস সালাম খান বলেন,বেঁড়িবাধ দুর্বল থাকার কারণে জোয়ারের চাপে ভেঙে গেছে। আমরা চেষ্টা করেছি কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য। না হলে ভাঙন প্রবল আকার ধারণ করবে। পুরো দক্ষিণ বেদকাশী ইউনিয়ন প্লাবিত হয়ে যাবে৷
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (পুর) মো. মশিউল আবেদীন বলেন, ওখানকার বাঁধ দুর্বল ছিল। জাইকার অর্থায়নে কাজ চলমান ছিল। অস্বাভাবিক জোয়ারের পানিতে প্রায় ২০০ মিটারের মতো বাাঁধ ভেঙে ক্লোজার তৈরি হয়েছে। আমরা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছি। পানি আটকাতে ইতোমধ্যে বাঁশ, সিনথেটিক বস্তা, পেরেক সরবরাহ করা হয়েছে। ভাঙন যদি আরো গভীর না হয়, আশা করা যায় আগামীকালের ভেতর পানি আটকানো সম্ভব হবে।
এমএসএম / জামান
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল