ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৭-৭-২০২২ বিকাল ৫:৫৭

চুয়াডাঙ্গার দর্শনায় শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও অনিয়ম করে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ একটি প্রভাবশালী মহল গঠনতন্ত্র উপেক্ষা এবং আইন লংঘন করে পছন্দের লোকজন দ্বারা একটি পকেট কমিটি গঠন করেছেন বলে অভিযোগ করা হয়। এ নিয়ে ওই এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এদিকে পকেট কমিটি গঠনের পর থেকে বিদ্যালয়ের অভিভাবকরা তা অবিলম্বে বাতিল করে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম তদন্তে চুয়াডাঙ্গা জেলা প্রসাশক বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চুয়াডাঙ্গা) বরাবর ৭০ জন অভিভাবকের স্বাক্ষরিত অনুলিপি দিয়ে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি না থাকায় অ্যাডহক কমিটি গঠন করা হয় । অ্যাডহক থাকাকালীন অ্যাডহক কমিটির সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ একটি প্রভাবশালী মহলের যোগসাজশে কমিটি গঠনের নির্দেশনার সকল নিয়মকে উপেক্ষা করে অতিগোপনে নির্বাচন প্রক্রিয়ারকে গোপন রেখে নির্বাচনের বিধান ভঙ্গ করে, তফসিল, মনোনয়ন এবং নির্বাচনের সার্বিক বিধান অমান্য করে ১২-০২-২০২২ তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন এলাকার একটি প্রভাবশালী মহলকে নিয়ে গোপনে একটি পকেট কমিটি গঠন করে বোর্ডে জমা দেন। কমিটি গঠনের পর থেকে দীর্ঘদিন ধরে বিষয়টি গোপন রাখা হয়। এই কমিটির স্বচ্ছতা প্রমাণের জন্য কমিটি গঠনের কিছুদিন পর বিদ্যালয়ে গোপনে মিটিং করে।

বিষয়টি জানাজানি হলে এলাকার অভিভাবকরা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটি গঠনের বিষয়টি গোপন রেখে নির্বাচন এবং নির্বাচনের বিধি-বিধান ব্যতিরেকেই কমিটি গঠন করে অভিভাবকদের সঙ্গে, এমনকি বিদ্যালয়ের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।

তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, আমি নিয়মের কোনো ব্যত্যয় করিনি, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কমিটি গঠন করেছি। না হলে শিক্ষা বোর্ড কমিটির অনুমতি দিত না।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপাইভাইজার সোহেল আহাম্মেদ বলেন, আমাকে ইউএনও স্যার প্রিসাইডিং অফিসার হিসেবে বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্ব দিয়েছিলেন। আমি কমিটি গঠনের যথারীতি নিয়ম মেনে কমিটির প্রতিবেদন দিয়েছি। তবে এখন যেহেতু কমিটি গঠনের অনিয়মের অভিযোগ উঠছে, সেহেতু তদন্ত করে দেখা হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা বলেন, বিষয়টি সম্পূর্ণ শিক্ষা বোর্ড সংক্রান্ত। আমার কাছে তেমন কোনো তথ্য নেই। তবে অনিয়ম হলে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন তিনি।

এমএসএম / জামান

সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই