ঢাকা সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বাউফলে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২১ বিকাল ৫:৭

পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুন হাওলাদারকে (৩৪) কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে স্থানীয় আলামিন মধু ও সোহাগের নেতৃত্বে ৪-৫ জন দুর্বৃত্ত। গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা করেছেন দায়িত্বরত চিকিৎসক। বুধবার (৩০ জুন) সকালে কালাইয়া-পটুয়াখালী জেলা প্রশাসক সড়কের ওপর এ ঘটনা ঘটে। ঘটনার পর উভয়পক্ষ শক্তির মহড়া দিতে নগরের হাট বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ ঘটনায় পাল্টা হামলার আশংকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মামুন হাওলাদার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. কামাল হোসেন বিশ্বাস সমর্থিত যুবলীগ নেতা। 

জানা গেছে, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ সমর্থিত সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল বিশ্বাসের সাথে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের সমর্থিত স্থানীয় চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের ইউনিয়ন নির্বাচন নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মামুন হাওলাদারের নিকট‍াত্মীয়র মৃত্যুর ঘটনা শুনে যাওয়ার পথে স্থানীয় চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের কর্মী একাধিক মামলার আসামি আলামিন মধূ (৩০) ও সোহাগের নেতৃত্বে সড়কের পাশে রহিমের হোটেল থেকে বের হয়ে  ৪-৫ জনের একটি দুর্বৃত্ত দল ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দায়িত্বরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার পরে উভয়পক্ষ শক্তির মহড়া দিতে নগরের হাট বাজারে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাউফল থানা পুলিশ নগরের হাট বাজারে পুলিশ মোতায়েন করেছে।

এ বিষয়ে মামুনের ভাই করিম হওলাদার জানান, স্থানীয় চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের কর্মী আলামিন মধূ ও সোহাগের নেতৃত্বে তার ছোট ভাই মামুনের ওপর সন্ত্রাসী হামলা চালায় স্থানীয় বিরোধ নিয়ে।

স্থানীয় চেয়ারম্যান শাহজাদা হাওলাদারে ব্যবহৃত ০১৭২৬৫১৮৮৫৮ নাম্বারে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন। ‍এক নিকটাত্মীয়র মৃত্যুর খবর শুনে যাওয়ার পথে চেয়ারম্যান শাহজাদার নির্দেশে যুবদলের ক্যাডার আলামিন মধূ, সোহাগের নেতৃত্বে যুবলীগ নেতা মামুন হাওলাদারকে কুপিয়ে গুরুতর আহত করে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সবার মুখে একই কথা সকল দল দেখা শেষ এবার দাড়িপাল্লার বাংলাদেশ: রুহুল আমীন

গাজীপুরে ক্রীড়া উন্নয়নে তামিম ইকবালকে নিয়ে বিএনপি প্রার্থী রনির মতবিনিময়

বিলাইছড়িতে দীপেন দেওয়ানের সমর্থনে শেষ মূহুর্তেও প্রচারণায় ব্যস্ত বিএনপি

বাউফলে নির্বাচনী জোয়ার: পাবলিক মাঠে সহিদুল আলম তালুকদারের শেষ জনসভা ঘিরে টানটান উত্তেজনা

আইন-শৃঙ্খলা সভায় নির্বাচন প্রস্তুতি জোরদার

ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠানে ভোটার সচেতনতা কার্যক্রম

বাগমারায় অভিযান: বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, নাশকতার আশঙ্কা র‍্যাবের

ত্রিশালে জামায়াত প্রার্থীর গণমিছিল

‘রক্ত দিয়ে কেনা বাংলাদেশে বেইমানির ঠাঁই নেই’—মামুনুল হক

নাগেশ্বরী জামায়াতে ইসলামীর নির্বাচনী সভা

বিএনপি-জামায়াতের ভোটের লড়াই চলছে কুমিল্লা দক্ষিণ জেলায়

পিরোজপুর–২ এ নীরব ভোটার, নারী ,সংখ্যালঘু ও নতুন প্রজন্মে ভোটে বদলে যেতে পারে জয়ের সমীকরণ

নবীগঞ্জে প্রভাবশালী মহলের বিরুদ্ধে কৃষকের জমি দখল করে পাইপলাইন স্থাপনের অভিযোগ