ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বখাটে যুবক আটক


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ৩০-৬-২০২১ বিকাল ৫:৯
টাঙ্গাইলের গোপালপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শামীম হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ জুন) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের কৃষ্ণপট্টি গ্রামের দুলাল হোসেনের ছেলে।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) শফিকুল ইসলাম জানান, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শামীম বেশ কয়েক দিন ধরে নানাভাবে যৌন হয়রানি করে আসছিল। এ ঘটনায় ওই বখাটের অভিভাবকদের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাননি ছাত্রীর বাবা।
 
জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় শিশুটি পিচুরিয়া গ্রামের নানাবাড়ি থেকে বাবার বাড়ি কৃষ্ণপট্টিতে ফেরার পথে শামীম জোরপূর্বক একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
 
পিচুরিয়া গ্রামের মাতব্বর আব্দুস সামাদ জানান, ধর্ষকের পরিবার প্রভাবশালী হওয়ায় ও ধর্ষিতার বাবা দিনমজুর হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার নামে কালক্ষেপণ করেন তারা।
 
মামলার বাদী জহিরুল ইসলাম অভিযোগ করেন, থানায় মামলা দিতে নানাভাবে বাধার সৃষ্টি করে ধর্ষকের পরিবার। পরে পুলিশ খবর দিলে গত মঙ্গলবার গভীর রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণপূর্বক ধর্ষণ ও ভয়ভীতি প্রদানের অভিযোগে মামলা দায়ের হয়।
 
গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, মামলা দায়ের হওয়ার ঘণ্টা চারেক পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক শামীমকে গ্রেফতার করে। বুধবার (৩০ জুন) দুপুরে শামীমকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়। ধর্ষিতার মেডিকেল পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা