ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সাঁওতাল হত্যার বিচার ও বাপ-দাদার জমি ফেরত পাওয়ার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-৬-২০২১ বিকাল ৫:১৭
সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গাইবান্ধা ও গোবিন্দগঞ্জে র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ এ কর্মসূচির আয়োজন করে।
 
বুধবার (৩০ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার কাটা মোড়ে ও গাইবান্ধা শহরের ১নং রেলগেটে সাহেবগঞ্জে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের জেলা আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্ত্তী, আদিবাসী নেত্রী সুচিত্রা মুরমু তৃষ্ণা, অলিভিয়া হেমব্রম, সুফল হেমব্রম, গণেশ মুর্মু, জাফরুল ইসলাম, আদিবাসী নেতা ছোবান মুরমু, আন্দ্রিয়াজ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা নেতা মৃণাল কান্তি, মানবাধিকার কর্মী শহিদুল ইসলাম, অঞ্জলী রানী দেবী প্রমুখ।
 
বক্তারা সাঁওতাল বিদ্রোহ দিবসকে স্মরণ করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত। ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাড়ি-ঘরে হামলা-অগ্নিসংযোগ লুটতরাজ ও অবিলম্বে তিন সাঁওতাল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সেই সাথে সাঁওতালদের বাপ-দাদার জমি ফেরত দেয়ারও দাবি জানান।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল