স্কুলব্যাগে মিলল ভারতীয় ফেনসিডিল, মাদক ব্যবসায়ী যুবক গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতের তৈরি আমদানি নিষিদ্ধ দশ বোতল ফেনসিডিলসহ শাকিল হোসেন (৩০) নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকালে উপজেলার জগৎপুরা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যমুনা নদীর অংশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভবানী ডাঙ্গা গ্রামের মো. খতিব আলীর ছেলে।
এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মঞ্জুরুল হাসান ও কাজল কুমারকে সঙ্গে নিয়ে উপজেলার ওই স্কুলের পাশে যমুনা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালানো হয়।
এসময় তার ব্যবহৃত স্কুলব্যাগ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। শাকিলের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন। সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল বলেও জানান এসআই মাহমুদুল হক।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied