পাংশায় আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চরআফড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফজলুল হক বিশ্বাসকে গ্রেফতার করায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার পরিবারের সদস্যরা।
বুধবার (৩০ জুন) দুপুর ১২টায় ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মজিবর রহমান ফকিরের সভাপতিত্বে (চরআফড়া) নিজ বাড়ীর আঙিনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখেন- ফজলুল হক বিশ্বাসের স্ত্রী লিজা খাতুন, ভাই আবু সাল্লেক, বোন নিপা খাতুন এবং মা জমেলা খাতুন। তার পরিবারের সদস্যদের দাবি, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।
এ সময় ফজলুল হক বিশ্বাসের ভাই আবু সাল্লেক বলেন, গত ২৬ জুন গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে নিজ বাড়ী থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায় র্যাব-১২ এর একটি আভিযানিকদল। দীর্ঘসময় র্যাব-১২ এর সদস্যরা আমার ভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে কিছু না পেয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এসময় আশপাশের প্রতিবেশীরা লুঙ্গি ও হাফ শার্ট পরিহিত অবস্থায় খালি হাতে নিয়ে যেতে দেখেছেন এলাকার লোকজন। পরবর্তীতে ২দিন পর তাকে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে অস্ত্র-গুলিসহ তাকে গ্রেফতার দেখানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ফজলুল হক বিশ্বাসের স্ত্রী লিজা খাতুন বলেন, রাতে ঘুম থেকে আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আমার ৩টি মেয়ে নিয়ে অসহায় জীবনযাপন করছি। আমার স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর কাছে প্রার্থনা করছি। সেইসাথে ঘটনার সুষ্ঠু তদন্ত দাাব করছি।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, সমাজ কল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল কাশেম সরদার, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সুলতান প্রামাণিক, সাধারণ সম্পাদক খবির সরদার, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, আ’লীগ নেতা আজিজ বিশ্বাস, ছাত্রলীগ নেতা আমিরুল ইসলামসহ ওয়ার্ড আ’লীগের নেতাকর্মীসহ চরআফড়ার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত