মুজিববর্ষে ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানে ‘ইউএনও’র প্রেস ব্রিফিং
‘আশ্রয় প্রকল্পের অধিকার, শেখ হাসিনার উপহার’ শ্লোগান নিয়ে মুজিবশতবর্ষ উপলক্ষে আশ্রয় প্রকল্পের আওতায় সারাদেশের মতো তৃতীয় পর্যায়ে টাঙ্গাইলের ভূঞাপুরে আরও ২০ টি পাকাঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাচ্ছেন ভূমি ও গৃহহীন পরিবার। এ উপলক্ষে বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং করেছে উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান।
বৃহস্পতিবার ২১ জুলাই সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের উপস্থিতিতে এক শুভ উদ্ধোধন অনুষ্ঠানের মাধ্যমে এ ঘর প্রদানের ঘোষণা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান জানান- ‘মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এ ঘোষণার পরিপেক্ষিতে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৩য় পর্যায়ে (২য় ধাপ) সারাদেশে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিও ঘর প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশ্রয়ন প্রকল্পের প্রথম-দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপজেলায় ১৫০ টি পাকাঘর হস্তান্তর করেছেন এবং ২১ জুলাই বৃহস্পতিবার তৃতীয় দ্বিতীয় ধাপে গৃহহীনদের মাঝে আরও ২০টি ঘরও জমি প্রদান করবেন। বৃহস্পতিবার ২১ জুলাই তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ২৬ হাজার ২’শ ২৯ জন গৃহহীন পরিবারের মাঝে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার পাকাঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত