তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহারের তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে ঘর পাচ্ছে ১৪৫টি গৃহ ও ভূমিহীন পরিবার
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম।
বুধবার (২০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং লিখিত বক্তব্য তিনি জানান, তজুমদ্দিন উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। গৃহ নির্মাণ উপযোগি খাস জমি চিহ্নিতকরণ, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণপূর্বক
নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মাণকাজ সম্পন্ন করে ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত ও রেজিস্ট্রেশন এবং জমিসহ সেমিপাকা গৃহ হস্তান্তরের মাধ্যমে একটি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সুন্দর জীবনের স্বপ্ন পূরণ হয়েছে। যেখানে খাস জমি পাওয়া যায়নি সেখানে সরকারি ভাবে জমি ক্রয় ও বেসরকারিভাবে জমি দানের মাধ্যমে জমি সংস্থান করে উপকারভোগীদের মধ্যে জমি বন্দোবস্ত ও গৃহ নির্মাণ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের
আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তজুমদ্দিনে প্রথম পর্যায়ে ১৮ টি এবং দ্বিতীয় পর্যায়ে ১৫০টি গৃহ প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে উপজেলার দেওয়ানপুর, কেয়ামূল্যাহ,আড়ালিয়া, গুরিন্দা বাজার ও চাঁচড়া ইউনিয়নে ১৮৪ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এরমধ্যে ৩৯ টি ঘর ঈদের সময় হস্তান্তর করা হয়েছে। ১৪৫ টি ২১ জুলাই হস্তান্তর করা হবে।
প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, ২১ জুলাই সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ক শ্রেণি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
এমএসএম / জামান
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied