ধর্মপাশায় মাদক সম্রাট ও কিশোরগ্যাং তাদের কে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় চিহ্নিত মাদক সম্রাট , কিশোর গ্যাং ও তাদের সহযোগী এবং আশ্রয়দাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে ধর্মপাশা নাগরিক কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের আহবায়ক ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফরহাদ আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদার, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, দপ্তর সম্পাদক আযহারুল ইসলাম দিদার, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, ধর্মপাশা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাদেক আহমেদ, বাদশাগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক হাফিজুর রহমান, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আফজাল পিকে, পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। গত ১২ জুলাই ধর্মপাশা উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে ধর্মপাশা গ্রামবাসী স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিদের সাথে মতবিনিময় করে। পরে গত সোমবার বিকেলে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে ধর্মপাশা উপজেলাকে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, জুয়া ও কিশোর অপরাধমুক্ত করার লক্ষে ধর্মপাশা উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’