ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

রাজশাহীতে শতবর্ষী পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২০-৭-২০২২ বিকাল ৫:৩৯
রাজশাহী রামচন্দ্রপুর বাসার রোড এলাকার শতবর্ষী পুকুর ভরাট বন্ধে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ বুধবার বেলা সাড়ে বারটায় রাজশাহী সাহেব বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, আমাদের এলাকার বিহারী বাবুর পুকুরটি প্রায় শতবর্ষের পুরোনো। শৈশবের স্মৃতি বিজড়িত এই পুকুরটি আমাদের প্রাণপ্রিয়।শতশত মানুষের গোসল, কাপড়-চোপড় ধোয়াসহ পানিকেন্দ্রিক নিত্য কাজ এই পানিতে সম্পন্ন হয়। সারা বছর এই পুকুরে পানির প্রবাহ থাকায় অগ্নিকান্ড ঘটলে ফায়ার সার্ভিস এখান থেকে পানি ব্যবহার করে। পুকুরটি সরকারি ভূমি রেকর্ডে চিহ্নিত। গত ৭ জুলাই বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে মালিকপক্ষ এবং তাঁর লোকজন ৪/৫টি বালু ভর্তি ট্রাক নিয়ে এসে পুকুরটি ভরাট শুরু করে । খবর পেয়ে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ভরাট বন্ধ করতে অনুরোধ করেন। এক পর্যায়ে প্রচন্ড বাধার মুখে তারা সেখান থেকে চলে যায়। 
তারা আরও বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা-৬ (ঙ) অনুযায়ী যে কোন ধরনের জলাধার বা পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ-যা একই আইনের ধারা-১৫ (১) এর ক্রমিক ৮ অনুযায়ী দন্ডনীয় অপরাধ। অপরদিকে জলাধার সংরক্ষণ আইন ২০০০ এর ৩৬ ধারা অনুযায়ী কোন পুকুর/জলাশয় ইত্যাদি ভরাট করা বে-আইনী । এই আইনের ৫ ধারা অনুযায়ী জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণীও পরিবর্তন করা যাবে না । এইসব আইন কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার দাপট ও অর্থবিত্তের জোরে নগরীতে একটার পর একটা পুকুর ভরাট করেই চলেছে। এরই ধারাবাহিকতায় বিহারী বাবুর পুকুরটিও ভরাটের প্রক্রিয়া শুরু করেছে। ফলে আমরা রাজশাহীবাসী প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় হুমকির মধ্যে আছি। 
উল্লেখ্য,বেশ কয়েক বছর আগে আরেকবার এই পুকুর ভরাট করার চেষ্টা করা হয়েছিল।সেবারেও এলাকাবাসীর প্রতিরোধের মুখে করতে পারেনি।একজন এলাকাবাসী মামলাও করেছিলেন।এলাকাবাসী আরো বলেন,এমনিতেই রাজশাহীর পানি আশংকাজনক হারে নিচে নেমে যাচ্ছে।তাছাড়া অতি খরাপ্রবণ এলাকা এবং মরুকরণের হাত থেকে রাজশাহকে রক্ষা করতে হলে নগরীর হাতে গোনা যে কয়েকটি পুকুর আছে তা অতি দ্রুত নিজেদের আয়ত্বে নিয়ে সংরক্ষণসহ ভরাট বন্ধের  জোর দাবি জানান।
 এ বিষয়ে এলাকাবাসি আজ মানববন্ধন শেষে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রকে সরাসরি একটি আবেদনপত্র দাখিল করেন।আবেদন পত্রের অনিলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক,পরিবেশ অধিদপ্তর এবং আরডিএ'র চেয়ারম্যান বরাবর  দাখিল করা হয়।

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট