ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় কৃষকের হাত ভেঙে দিলেন ইউপি চেয়ারম্যান কামরুল


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২২ বিকাল ৫:৪৮

নওগাঁর মান্দায় এক কৃষকের হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুলের বিরুদ্ধে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গত সোমবার (১৮ জুলাই) নওগাঁ আমলী আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে গত রোববার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে।

মামলার আসামিরা হলেন- তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুল (৪৮), পানিয়াল গ্রামের হাবিবুর রহমানের ছেলে সাজেদুর রহমান সাজু (৩২), কামারপাড়া গ্রামের রফিকুলের ছেলে কাবিরুল ইসলাম (৩৭), কাঞ্চনপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৭) এবং চকসাবাই গ্রামের মৃত বদের আলীর ছেলে বাবুল হোসেন (৪৫)।

ভুক্তভোগী ও আহত কৃষক উপজেলার তেঁতুলিয়া ইউপির পানিয়াল গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। অপরদিকে অভিযুক্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল ৯নং তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলা সূত্রে জানা গেছে, জমি ও রাজনৈতিক বিরোধের জের ধরে ঈদের দিন সন্ধ্যায় চেয়ারম্যান তার বাহিনী দ্বারা বিদ্যুত হোসেনকে পরিষদে ডেকে এনে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় মারপিটে বিদ্যুত হোসেনের ডান হাত ভেঙে যায়।

এ ব্যাপারে আহত বিদ্যুত হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যায় সবাই হাটে মাহাবুরের স্টল থেকে তার ভাতিজা সাজুসহ আরো ৪-৫ জন চেয়ারম্যানের বাহিনী আমাকে ধরে পরিষদে নিয়ে যায়। এরপর চেয়ারম্যান কামরুল ইসলাম লোহার রড দিয়ে আমাকে মারপিট শুরু করেন। সেই সাথে তার সাঙ্গপঙ্গরা আমাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। ওই সময় চেয়ারম্যানের রডের পিটুনিতে আমার ডান হাত ভেঙে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমার পরিবারের লোকজন এসে আমাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে অভিযুক্ত চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে নওগাঁ আমলী আদালতে মামলা দায়ের করি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী বিদ্যুত হোসেন চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে ৯নং তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলে সাথে ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এজন্য তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বক্কার সিদ্দিক বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। তবে শুনেছি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতাম। যেহেতু আদালতে মামলা করেছে, সেহেতু করার কিছু নেই।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬