ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২০-৭-২০২২ বিকাল ৫:৪৯

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একটি মাদক মামলায় মাদক ব্যবাসীয় নজির শেখকে ৫ বছর এবং রানা শেখকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক। বুধবার (২০ জুলাই) দুপুরে আসামিদের উপস্থিতিতে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এসএম নুরুল ইসলাম এ আদেশ দেন।

আদেশে মাদক ব্যবসায়ী নজির শেখকে ৫ বছরের সশ্রম কারদন্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং মাদক ব্যবসায়ী রানা শেখকে ২ বছরের সশ্রম কারদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

দণ্ডপ্রপ্ত নজির শেখ (৩৫) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত আলী আহমেদ শেখের ছেলে এবং রানা শেখ (৩০) একই উপজেলার কালকেবাড়ি গ্রামের মো. আব্দুল করিম শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ এপ্রিল রাতে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরানি প্রত্যাশী এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালান। অভিযানে আসামি নজির শেখ ও রানা শেখকে ১০৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। ওই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালতের বিচারক আসামিদের উপস্থিতিতে এ আদেশে প্রদান করেন। 

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এপিপি জহুরুল ইসলাম এবং আসামীপক্ষে ছিলেন আহসানুল কবির বাদল।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত