উপজেলা চেয়ারম্যানের বিচারের দাবিতে দেবীদ্বারে ১০ হাজার নেতাকর্মীর ঝাড়ু মিছিল
কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি মু. রুহুল আমিনের ওপর হামলা এবং সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিচার দাবি করে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন দেবীদ্বার উপজেলা আ’লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ১০-১২ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এ বিক্ষোভে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলাজুড়ে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়ে। পরে রিয়াজ উদ্দিন পাইলট হাই স্কুলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে দেখা গেছে, (গত শনিবার সন্ধ্যায়)জাতীয় সংসদ ভবনের এলইডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে উপজেলা চেয়ারম্যান আজাদ উৎশৃংখল পরিবেশ সৃষ্টি করে এমপি রাজীর সাথে হাতাহাতির পর বের হয়ে গেলে তাকে ফিরিয়ে আনতে যান কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি মু. রুহুল আমিন। এ সময় আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনকে গালমন্দ করে বুকে ধাক্কা দেন। এ সময় আশেপাশের নেতারা এসে রুহুল আমিনকে জড়িয়ে ধরে আবুল কালাম আজাদকে নিবৃত করার চেষ্টা করেন।
এরপরও আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে সভাপতির দিকে একাধিকবার তেড়ে আসেন। পরে সভাপতিকে অন্য কক্ষে নিয়ে যান নেতাকর্মীরা। এছাড়া বৈঠকে বিভিন্ন অসাংগঠনিক দাবি জানিয়ে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলকে অকথ্য ভাষায় গালমন্দ করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। পরে দুজনের মধ্যে হাতাহাতি হয়। কিন্তু বাইরে গিয়ে তিনি ও তার লোকজন এমপি রাজীর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার শুরু করেছেন। এমনকি বিভিন্ন মিডিয়ায় ভুল তথ্য সরবরাহ করছেন।
উপজেলা চেয়ারম্যান আজাদের এমন অসাংগাঠনিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন বিক্ষোভকারীরা।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied