ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২১-৭-২০২২ বিকাল ৫:১৩

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী। ইউএফপিএ মো. মাহমুদুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, চিকিৎসা কর্মকর্তা (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মিজানুর রহমান রনি। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মুক্তাদির হোসেন সুজন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সেলবরষ ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতীন্দ্র চন্দ্র চক্রবর্তী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সাজল আমিন, পরিবার কল্যাণ সহকারী মাজেদা খানম। পরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জয়শ্রী ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, জয়শ্রী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী আরতী রাণী রায়, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সাজল আমিন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে বিউটি রাণী তালুকদারকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মাঝে সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, সহকারী নার্সিং এডেন্ডেন্ট, মিডওয়াইফ, পিপিভি উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার