ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ধর্মপাশায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২১-৭-২০২২ বিকাল ৬:৩

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিফাত তারেক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী।

ইউএফপিএ মো. মাহমুদুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, চিকিৎসা কর্মকর্তা (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মিজানুর রহমান রনি। অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মুক্তাদির হোসেন সুজন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকাররম হোসেন তালুকদার, সেলবরষ ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মতীন্দ্র চন্দ্র চক্রবর্তী, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সাজল আমিন, পরিবার কল্যাণ সহকারী মাজেদা খানম।

পরে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জয়শ্রী ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, জয়শ্রী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী আরতী রাণী রায়, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. সাজল আমিন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে বিউটি রাণী তালুকদারকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মাঝে সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, সহকারী নার্সিং অ্যাডেন্ডেন্ট, মিডওয়াইফ, পিপিভিবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ