ঢাকা সোমবার, ৩ আগস্ট, ২০২৬

কেশবপুরে পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ, সম্পাদক বিধু মল্লিক 


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২২-৭-২০২২ দুপুর ১২:১

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চুয়াডাঙ্গা গ্রামে পুষ্প খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৩১সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। 

অনুষ্ঠান শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের গ্রন্থগার সহকারী সম্পাদক ইয়াসিন আরাফাত এবং গীতা পাঠ করেন সাধারণ সম্পাদক বিধু মল্লিক। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কমনা এবং সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরাবতা পালন করেন। এরপর নবগঠিত কমিটির সভাপতি শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন। 

বুড়ুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও নবগঠিত সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য স্বপন মল্লিকের সভাপতিত্বে এবং নবগঠিত সংগঠনের সাধারণ সম্পাদক বিধু মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেশবপুর উপজেলা খেলাঘর আসরের যুগ্ম-সম্পাদক তাপস মজুমদার, পাঁজিয়া পূরবী খেলাঘর আসরের সহ-সভাপতি প্রণব মণ্ডল মামব, মধ্যকুল নতুন স্বপ্ন খেলাঘর আসরের সভাপতি এবং কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ, নুড়িতলা ফুলকুড়ি খেলাঘর আসরের সভাপতি ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য ওলিয়ার রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক সরোজিত গোলদার, নবগঠিত কমিটির উপদেষ্টা অপুর্ব মল্লিক,কালাচাঁদ মল্লিক, সুমন মল্লিক প্রমুখ। 

এ সময় সোহেল পারভেজকে সভাপতি এবং বিধু মল্লিককে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ঠ পুষ্প খেলাঘর আসরের কমিটি ঘোষণা করেন কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈয়দ আকমল আলী। 

এ সময় বক্তব্য রাখেন- নবগঠিত পুষ্প খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক তাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক গুরুপদ মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফিরোজ হোসেন, ক্রীড়া ও শরীরচর্চা সম্পাদক রজিবুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক প্রতীক মল্লিক, সমাজ কল্যান সম্পাদক সন্দিপ গোলদার, সমাজ কল্যান সহকারী সম্পাদক হরিচাদ মল্লিক, বিজ্ঞান ও পরিবেশ সম্পাদক জাহিদ হাসান, গ্রন্তগার সম্পাদক শেখ ফাহিম হোসেন, গ্রন্থগার সহকারী সম্পাদক ইয়াসিন আরাফাত, (ফটোগ্রাফি) আর্কাইভ সম্পাদক আব্দুল মমিন, সদস্য  রাসেল সরদার,  ইসমাইল হোসেন, ইমদাদুল হোসেন, রাতুল হোসেন প্রমুখ।  

বক্তরা বলেন, এই সংগঠনের মাধ্যমে চুয়াডাঙ্গা এলাকার শিশুরা খেলাধূলা, গান, কবিতা আবৃতি, অভিনয়, চিত্রাঙ্কনসহ সাংস্কৃতিকমনা হয়ে উঠতে পারবে। যারফলে এ এলাকার শিশুরা আর এক ধাপ এগিয়ে যেতে পারবে। 

সম্মেলন শেষে পুষ্প খেলাঘর আসরের নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

জামান / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি