ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

তানোরে অস্ত্রের মুখে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২২-৭-২০২২ বিকাল ৬:৫

রাজশাহীর তানোরে কথিত পাওনা টাকা আদায়ের নামে ফিল্মি-স্টাইলে অস্ত্রের মুখে একজনকে অপহরণ ও তার কাছে থেকে ৬০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২০ জুলাই বুধবার উপজেলার তেলোপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। কাঁকটহাট ফাঁড়ি পুলিশ এসে অপহৃত আজিবুরকে উদ্ধার করে। কিন্তু মামলা না দিয়ে ঘটনা ধামাচাপা দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরে সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের মাহাবুর রহমানের পুত্র আজিবুর রহমান গোদাগাড়ীর ভুসনা গ্রামে প্রায় ১০০ বিঘা জমি ইজারা নিয়ে পেয়ারা চাষ করছেন। এমতাবস্থায় পার্শ্ববর্তী তানোরের বাঁধাইড় ইউপির তেলোপাড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র আবু তালেবের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। বন্ধুত্বের সুযোগে আজিবুরকে পেয়ারা চাষের জমি দেবার কথা বলে কৌশলে তার কাছে থেকে আবু তালেব ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্তু জমি তো দেয়নি উল্টো তার কাছে আরো ৫০ হাজার টাকা দাবি করেন তালেব। এনিয়ে দু'বন্ধুর মাঝে বিরোধের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত ২০ জুলাই মঙ্গলবার তেলোপাড়া থেকে আবু তালেব প্রায় ১০ জনকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি-স্টাইলে ভুসনা পেয়ারা বাগানে হামলা করে আজিবুরকে অপহরণ ও করে চোঁখবেঁধে তেলোপাড়া গ্রামে নিয়ে এসে একটি ঘরে আটকে রাখেন। এসময় তাকে মারপিট করে তার কাছে থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আরো ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার পরিবারকে খবর দেয়া হয়। কিন্তু তার পরিবার ঘটনা পুলিশকে জানালে গোদাগাড়ী থানার কাঁকনহাট ফাঁড়ির দারোগা মোমিনুল সঙ্গীয় ফোর্সসহ  তেলোপাড়া গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে অভিযান চালিয়ে বিধস্ত অবস্থায় আজিবুরকে উদ্ধার করেন।

এদিকে, অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা আপোষযোগ্য অপরাধ না হলেও স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও দারোগা মমিনুল ঘটনা ধামাচাপা দিয়েছে। তবে দুদিন পর এখবর ছড়িয়ে পড়লে প্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আজিবুর জানান, তার কাছে থেকে তালেব কোনো টাকা পাবে না। তার পরও তালেব মাদকাসক্ত যুবকদের নিয়ে দেশীয় অস্ত্রের মুখে চোখ বেঁধে তাকে অপহরণ ও মারপিট করে তার কাছে থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।

তিনি আরো বলেন, মামলা করতে চাইলে জোরপুর্বক সাদা কাগজে তাদের  কাছে থেকে স্বাক্ষর নিয়েছেন মেম্বার জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে দারোগা মমিনুল বলেন, এটা আপসযোগ্য অপরাধ নয়। তবে কেউ বাদী না হলে মামলা হবে কিভাবে?

এ বিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাময়িক এটা মীমাংসা করা হয়েছে।  আগামী ২৪ জুলাই এটা নিয়ে বড় পরিসরে বসা হবে।

জামান / জামান

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ