ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে বিএমডিএর মেকানিক-গুদাম রক্ষকের বিরুদ্ধে যত অভিযোগ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ১১:৫৩
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) মেকানিক রাজু আহম্মেদ ও গুদাম রক্ষক মুনসুর রহমানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভিযোগ উঠেছে। স্থানীয় গভীর নলকুপ অপারেটরদের অভিযোগ তারা পরস্পর যোগসাজশে অপারেটরদের জিম্মি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। তাদের নানামুখী অনিয়ম-দুর্নীতির কারণে সিংহভাগ অপারেটর অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা এখন অপারেটরদের কাছে রীতিমত মুর্তিমান আতঙ্ক।
 
জানা গেছে, তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৯২ চাঁদপুর মৌজায়, ২৮০৮ নম্বর দাগের গভীর নলকুপ রি-বোরিং করা হয়েছে। অপারেটর সরদার আবুল হোসেন রি-বোরিং আবেদন করে এক লাখ টাকা জমা দিয়েছেন। এছাড়াও তিনটি বোরিং পরীক্ষার জন্য ১৫ হাজার, বাঁশের জন্য ৩ হাজার, ৪০ লিটার ডিজেল, মিস্ত্রিদের খাবার, যাতায়াত ভাড়াসহ মোটা অঙ্কের টাকা ব্যয় করেছেন।
 
এদিকে নতুন বোরিংয়ে নতুন মটরের জন্য নতুন ৩০০ ফিট তার প্রয়োজন যেটা অফিস থেকে দেবার কথা। কিন্ত্ত নতুন তার কেনার জন্য মেকানিক রাজু ও গুদাম রক্ষক মুনসুর অপারেটরকে জানান অফিসে কোনো তার নাই বাইরে থেকে কিনতে হবে। এজন্য ৩৩ হাজার টাকা প্রয়োজনের কথা বলে, নতুন তার কেনার জন্য অপারেটরের কাছে থেকে নগদ ১৮ হাজার টাকা নিয়েছেন, বাঁকি টাকা পরে নিবেন।
 
কিন্ত্ত মেকানিক রাজু ও গুদাম রক্ষক মুনসুর যোগসাজশ করে অফিস গোপণে পুরাতন তার চুরি করে সেই তার দিয়ে মটর সেট করেছেন বলে অপারেটর সরদার আবুল হোসেন নিশ্চিত হয়েছেন। এদিকে ঘটনা জানার পর তারা বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলীর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সহকারী প্রকৌশলী বিষয়টি তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছে। অপরদিকে গভীর নলকুপ স্কীমের কৃষকেরা টাকা ফেরত এবং গুদাম রক্ষক ও মেকানিকের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
 
এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেছে।তিনি বলেন, তদন্ত প্রতিবেদন হেড অফিসে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে গুদাম রক্ষক মুনসুর রহমান বলেন, মেকানিক পুরাতন তার চেয়েছে তাই তাকে পুরাতন তার দেয়া হয়েছে, তার কোথায় লাগাবে সেটা তার বিষয় এখানে তার কোনো দোষ নাই।
 
এবিষয়ে মেকানিক রাজু বলেন, তিনি অসুস্থ এবিষয়ে কোনো কথা বলতে পারবেন না। এবিষয়ে অপারেটর ও পাঁচন্দর ইউপি যুবলীগের সাবেক সভাপতি সরদার আবুল হোসেন বলেন, তারের টাকা ফেরতের পাশাপাশি কৃষকের কাছে তার যে সম্মানহানি হয়েছে, এর জন্য গুদাম রক্ষক ও মেকানিকের দৃশ্যমান কঠোর শাস্তির দাবি করেন তিনি।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন