ভূঞাপুর বাজার উন্নয়ন সমিতি নির্বাচন
বিএনপি সমর্থিত প্রার্থীর কাছে নির্বাচনে হারলেন আ.লীগ সমর্থিত দুই নেতা
টাঙ্গাইলের ভূঞাপুর বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিমিডেট সমিতির নির্বাচন উৎসব মুখর পরিবেশ ও সুষ্ঠু-সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ৯টি পদের বিপরীত সভাপতি-সম্পাদক ও কার্যকরী সদস্যসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত দুই প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বিএনপি সমর্থিত প্রার্থী জয়লাভ করেছেন।
শুক্রবার (২২ জুলাই) সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোটারদের দীর্ঘ লাইন ও উপস্থিতি বেশি হওয়ায় আরও অতিরিক্ত আধা ঘণ্টা সময় লেগে যায় ভোট গ্রহণ সমাপ্ত করতে। মোট ১ হাজার ২০১ ভোটারের মধ্যে ১ হাজার ১৫৯ ভোট কাস্ট হয়। ভোট গণনা শেষে রাত ১২ টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত প্রিসাইডিং অফিসার আব্দুর রহিম।
সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী শাহজাহান কবির লিটন ছাতা প্রতীকে পেয়েছে ৫০১ ভোট ও আওয়ামী লীগ সমর্থিত তার নিকটতম প্রার্থী আব্দুর করিম খান দোয়াত কলম প্রতীকে পেয়েছে ৩২২ এবং অপর প্রার্থী আব্দুর রহিম চেয়ার প্রতীকে পেয়েছেন ২৬৪ ভোট।
সাধারণ সস্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আরিফুল হক আরজু চকদার মাছ প্রতীকে জয়লাভ করেছেন। তার প্রাপ্ত ভোট ৪৩০ এবং একই দল সমর্থিত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজ মোর্শেদ মোরগ প্রতীকে পেয়েছেন ৩৪৪ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোজাম্মেল হক আনারস প্রতীকে পেয়েছেন ৩৪১ ভোট। সহ-সভাপতি পদে আব্দুল সালাম সরকার (আওয়ামী লীগ সমর্থিত) টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৭৫০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিয়ার আলী তালুকদার পেয়েছেন ৩৬০ ভোট।
এছাড়াও কার্যকরী সদস্য পদে বিজয়ীরা হলেন- মোহাম্মদ ইব্রাহীম খলিল তালা প্রতীকে ৯৬৫ ভোট, আমিনুল ইসলাম পাখা প্রতীকে ৮৯০ ভোট, খায়রুল ইসলাম কলসী প্রতীকে ৮৬১ ভোট, হাবিবুর রহমান তালুকদার মোবাইল ফোন প্রতীকে ৭৩৫ ভোট, আব্দুল আলীম মই প্রতীকে ৭৩১ ভোট, আপেল মিয়া খেজুর গাছ প্রতীকে ৬৭৩ ভোট।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত