ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

চৌহালীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২২ দুপুর ২:২০
সিরাজগঞ্জের চৌহালীতে  জাতীয় মৎস্য সপ্তাহ  উদযাপন উপলক্ষ্যে ব্যাপক কর্মসুচী হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে, "নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" ৷ এ উপলক্ষ্যে ২৩  জুলাই থেকে ২৯ জুলাই  পর্যন্ত ৭ দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হবে।
 
শনিবার(২৩ জুলাই) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিনের  সভাপতিত্বে অনুষ্ঠানে ৭ দিনের কর্মসূচী ঘোষণা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন।
আগামী ২৪ জুলাই উদ্বোধনী, আলোচনা ও পুরস্কার বিতরণ, ৩য় দিন  মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মত বিনিময়,৪র্থ দিন মোবাইল কোর্ট/ অভিযান পরিচালনা, পরের দিন মৎস্য চাষীদের পরামর্শ, মাটি ও পানি পরিক্ষা, মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন,৬ষ্ঠ দিনে মৎস্য চাষী/ সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ, শেষ দিনে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ এর মূল্যায়ণ ও সমাপনী ৷ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার মোঃ মজনু মিয়া, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারি মোঃ শফিকুল ইসলাম শফি, চৌহালী প্রেসক্লাবের সভাপতি মোঃ ইদ্রিস আলী, সাধারন সম্পাদক মির্জা শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান,  রকুনুজ্জামান রকু, দাউদ রানা, ইমরুল শিকদার, আল ইমরান মনু,শেখ ফরিদ, মামুন রেজা, ইমরান হোসেন আপন সকল সদস্য বৃন্দ  ৷
 
আলোচনায় বক্তারা বলেন, ১৪ লাখ নারীসহ দেশে মোট জনসংখ্যার ১২ শতাংশের অধিক প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মৎস্য খাতে জড়িত। বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন,যুক্তরাষ্ট্র,জাপান,রাশিয়া ও চীনসহ ৫০টিরও বেশি দেশে মাছ রফতানি হয়ে থাকে। ২০২১-২২ অর্থবছরে ৪০৮৮.৯৬ কোটি টাকা মুল্যের ৭৬,৫৯১৬৯ মেট্রিক টন মাছ রফতানি হয়েছে। দেশে রফতানি আয়ের মোট ১.৩৯ শতাংশ আসে মাছ থেকে।

এমএসএম / এমএসএম

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন

প্রেসক্লাব সা: সম্পাদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অডিও প্রকাশ ; সুশীল সমাজের নিন্দা

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

আগামী ২-৩বছরে দৃশ্যমান কর্মকান্ড হাটহাজারীবাসী দেখতে পারবেনঃ প্রতিমন্ত্রী মীর হেলাল

বড়লেখায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' মহড়া

মনপুরায় সংস্কারের অপেক্ষায় গুরুত্বপূর্ণ সড়ক, জনদুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে অভয়নগরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজারহাটে মোবাইল কোর্টের অভিযান ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

রায়গঞ্জে হতদরিদ্র পরিবারের মুখে হাসি, বিতরণ হলো ঘর-বৃত্তি-সাইকেল ও সেলাই মেশিন

নাগেশ্বরীতে সলিডারিটির ছাগল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে

পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়নে অযোগ্যদের মাতৃত্বকালীন ভাতা প্রদানে ভয়াবহ অনিয়মের অভিযোগ

বাবা ছিলেন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ছেলে এখন বহাল তদবিরে ইউএনও