খুলনা নগরীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনায় ফয়সাল (১৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ওই যুবক নগরের ৪ নং মাছ ঘাট এলাকার জালাল শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়সাল দিনমজুর ছিলেন। কাজ না থাকলে মা বাবার ওপর নির্ভর করতে হয়। গত কয়েকদিন ধরে তিনি মানসিক অশান্তিতে ছিলেন। বাইরে না গিয়ে বাসায় অবস্থান করতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সাড়ে ৭ টায় ফয়সালের দেহ ঘর সংলগ্ন একটি কচা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে সুরাতহাল রির্পোট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খুলনা থানার এস আই বিশ্বজিত বসু বলেন, সকালে ফয়সালের মামা জাহিদ খুলনা থানায় ফোন দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। ঘর সংলগ্ন টিউবওয়েলের পাশের একটি কচা গাছের সাথে ঝুলে ছিল তার মরদেহ। ফয়সাল মায়ের কালো রংয়ের একটি ওড়না গলায় পেচিয়ে ঝুলে ছিল ফয়সালের দেহ। ঘটনার কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেনি। এর আগে দু’ বার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয় ফয়সাল। তবে আত্মহত্যার সকল সিমটম ঘটনাস্থলে পাওয়া গেছে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ