ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পোশাক শ্রমিক স্ত্রীর লাশ হাসপাতালে রেখে পলিয়েছে স্বামী, জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে আটক


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ২৪-৭-২০২২ দুপুর ১২:১৪

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক স্ত্রী আফরিনা সুলতানার (১৮) লাশ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী। পুলিশ রাতেই নিহতের শাশুড়ি নুরুন্নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূর লাশ ফেলে রেখে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত আফরিনা সুলতানা নেত্রকোনা জেলা সদর থানার ঠাকুরকোনা গ্রামের মৃত রহমত আলীর মেয়ে। তিনি নোমান শিল্প গ্রুপের গিলাবেড়াইদ এলাকার জোবায়ের স্পিনিং কারখানায় চাকরি করতেন। স্বামী শাহীন আলম নেত্রকোনার আটপাড়া উপজেলার কামতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি মেঘনা শিল্প গ্রুপের স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।  

নিহত গৃহবধূর বড় ভাই খায়রুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় বোনের অসুস্থতার খবর পেয়ে আসপাডা এলাকার ভাড়া বাসায় গিয়ে কাউকে দেখতে পাইনি। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ছোট বোন আফরিনাকে তার স্বামী শাহীন আলম শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। দ্রুত হাসপাতালে গিয়ে বোনের লাশ দেখতে পাই।

তিনি অভিযোগ করেন, ছোটখাটো বিভিন্ন বিষয় নিয়ে তার বোন আফরিনার সাথে শাশুড়ি প্রায়ই ঝগড়া করতেন। স্বামী ও শাশুড়ি তার বোনকে নির্যাতন করে হত্যা করে আত্মহত্যার কথা প্রচার করছে এবং বোনের লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছে স্বামী শাহীন আলম।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, পরিবারের লোকজন জানায়- প্রায় তিন মাস আগে শাহীন আলমের সাথে আফরিনার পারিবারিকভাবেই বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাহীন তার মা নুরুন্নাহার ও স্ত্রীকে নিয়ে শ্রীপুর পৌরসভার ১নং সিঅ্যান্ডবি (আসপাডা) এলাকার আফতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে স্বামী-স্ত্রী দুজনে গার্মেন্টসে চাকরি করতেন। সুরতহাল প্রতিবেদনে নিহত গৃহবধূর থুঁতনির নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসমাউল হুসনা বলেন, অজ্ঞাত কয়েকজন লোক ওই গৃহবধূর লাশ রেখে দ্রুত হাসপাতাল থেকে চলে যান। হাসপাতালে আনার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শাশুড়ি নুরুন্নাহারকে আটক করা হয়েছে। পরিবার আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্নহত্যা।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা