কঠোর লকডাউনেও ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কে চলছে গণপরিবহন
করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউন আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এমন কঠোর লকডাউনের মধ্যেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধ সেতু মহাসড়কে অবাধে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। এছাড়া বৃষ্টিতে ভিজে নিম্নআয়ের মানুষজনকে যাতায়াত করতে দেখা গেছে। সরেজমিন বৃহস্পতিবার সকালে মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত মহাসড়কে বাস ও ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা যায়।
এ সময় লক্ষ্য করা গেছে, সরকার ঘোষিত কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দেদার চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, খোলা ট্রাক ও বাস। এসব যানবাহন ব্যবহার করে উত্তরবঙ্গের ১৯ জেলাসহ ২১ জেলার মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। তবে ভোর থেকে ভিন্নচিত্র দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, খোলা ট্রাক ও পিকআপ। এছাড়া নিয়মিত বিরতিতে মহাসড়কে দেখা যাচ্ছে বন্ধ থাকা দূরপাল্লার গণপরিবহনও। তবে রাতের দিকে মহাসড়কে বাসের সংখ্যা বেশি ছিল। আর যেসব বাস, ট্রাক, মিনিট্রাক বিভিন্ন গন্তব্যে যেতে ভোরে ঢাকা থেকে রওনা হয়েছে সেগুলোও মহাসড়কে চলাচল করতে দেখা যায়।
মহাসড়কে চলাচল করা চালকরা জানান, রাতে প্রশাসনের তেমন নজরদারি থাকে না। অনেক সময় মানবতার খাতিরে গাড়ি ছেড়ে দেয়, যে কারণে রাতে পরিবহন চালানো সুবিধা। তবে দিনের বেলায় প্রশাসনের নজরদারি বেশি থাকে। ফলে জেল-জরিমানার ভয় থাকে।
বগুড়াগামী ট্রাকচালক রহিজ উদ্দিন জানান, জীবিকার তাগিদে এভাবেই লুকোচুরি করে পরিবহন চলাতে হবে। না হলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। লকডাউনে পরিবহন বন্ধ থাকলে পোলাপানদের কী খাওয়াব? লুকিয়ে লুকিয়ে এই ছোট পিকআপে পরিবহন করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে।
চালক ও যাত্রীরা জানান, দিনের বেলায় প্রশাসনের নজরদারি থাকায় মধ্যরাতের পর তারা ঢাকা ছেড়েছেন। পথিমধ্যে তেমন কোনো বাধার মুখে পড়তে হয়নি বলেও তারা জানান।
এদিকে, মহাসড়কে বাস চলাচল করছে না দাবি করে হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলো থেকে নিয়মিতই এসব যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে আর কিছু গাড়িকে ঘুরিয়ে দেয়া হচ্ছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, ভোররাতে হয়তো বাস চলাচল করতে পারে। তবে সেগুলো ফাঁকা ছিল। এখন মহাসড়কে এ ধরনের পরিবহন নেই। যাত্রীবাহী কোনো পরিবহন দেখলেই তা ঘুরিয়ে দেয়া হচ্ছে। চেকপোস্টে পুলিশ কাজ করে যাচ্ছেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied