ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৫:৮

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ৫ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া (কমলাদিঘী) এলাকায় ট্রেন ও গামর্ন্টেস শ্রমিকবাহী বাসের এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৪ জুলাই) সকাল আনুমাণিক সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ট্রেনের ইঞ্জিনের সামনে বসা ছিল। অপর দুইজনের মধ্যে এজন বাসের চালক এবং অপরজন গার্মেন্টস শ্রমিক প্রিয়া।

দুর্ঘটনার খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের তিনজনই পুরুষ এবং তারা ট্রেনের ঈঞ্জিনের সম্মুখভাগে বসা ছিলেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া আহতরা হলেন নিরুফা (৪১), জাহিদ (২৪), আরমান (১৭), নাঈম (১৯), পারভেজ(৩৪), মাসুম (১৮), ফারজানা (২০), বেবী(৪০), রেশমী (৩০), বিল্লাল (২০), হালিমা (২৪), মাহফুজ(২৫), শিপন (১৭), হাবিবুল্লাহ (১৬), সুলেমা (১৯)। আহতদের বেশিরভাগ বাসযাত্রী ও তারা শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের জামান ফ্যাশন লিমিেিটড কারখানার শ্রমিক।

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, রোববার সকাল আনুমাণিক সাড়ে সাতটার দিকে জামাান ফ্যাশন লিমিেিটড কারখানার শ্রমিকবহনকারী একটি বাস ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর উপজেলার মাইজপাড়া এলাকার লেবেল ক্রসিং অতিক্রমের সময় চলন্ত ট্রেনের ধাক্কা লাগে। এত বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে রেললাইনের পাশে পড়ে গেলে স্থানীয়রা বাস যাত্রীদের উদ্ধার করে। দুর্ঘটনায় আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ ও মেডিকেল কলেজ হাসপাতালে পঠানো হয়েছে। 

তিনি আরো জানান, বাসটি লেবেলক্রসিং অতিক্রমের সময় কোনো কিছু বুঝে উঠার আগেই ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণার জাজিরাগামী বলাকা কমিউটার এক্সপ্রেস চলন্ত ট্রেনটি ধাক্কা দিলে বাসটি উল্টে উল্টে গিয়ে রেললাইন পাশেই পড়ে যায়। এসময় ট্রেনের ইঞ্জিনের সম্মুুখভাগে বসে থাকা কমপক্ষে ৩ জন নিহত হয়। এ ঘটনায় বাসের কমপক্ষে ২০জন শ্রমিক আহত হন। দুর্ঘটনার সময় লেবেল ক্রসিংয়ের সিগন্যাল বার নামানো হয়নি এবং গেটে কোনো গেটম্যান ছিলেন না বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডা. জান্নাতুন নাঈম জানান, আহত ১৫জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত ৬জনকে ঢাকা ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাপসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান জানান, নিহতদের প্রত্যেককের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদেরকে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দেওয়া হবে।  

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা