নালিতাবাড়ীতে ইউপি উপ-নির্বাচনে দুপক্ষের সংর্ঘষে আহত ১০
বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়াকে কেন্দ্র করে রোববার (২৪ জুলাই) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকা ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদে দুপক্ষের সমর্থকদের মাঝে সংর্ঘষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
এদিকে, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের খোরশেদ আলম খোকা এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে রামচন্দ্রকুড়া ইউনিয়নে একই সময়ে নৌকা প্রতীকের সমর্থকরা এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম খোকাসহ তার সমর্থকরা তাড়ানী গ্রামের নেকবরের বাড়িতে ভোট চাইতে যান। এই ভোট চাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মাঝে সংর্ঘষ বেধে যায়। শুরু হয় হাতাহাতি ও মারামারি। এ ঘটনার জেরে আবার স্থানীয় বৈশাখী বাজারে নৌকার প্রচার কেন্দ্রের সামনে মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের সাথে সংর্ঘষ বাধে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
আহতদের মধ্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম জুয়েলের ছেলে আরমান ইসলাম (১৮) গুরুতর আহত হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে মোটরসাইকেল প্রতীকের সমর্থক আব্দুর রবের অবস্থা গুরুতর হলে তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম জুয়েল বলেন, হামলায় আমার ছেলেসহ ৮ কর্মী আহত হয়েছে। আমার ছেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম খোকা বলেন, ভোট চাইতে গেলে আমার কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে আমার দুই কর্মী আহত হয়।
নালিতাবাড়ী থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, শান্তি-শৃখংলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষ মামলা করেছে।
এমএসএম / জামান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার