ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযান : জুয়ার সরঞ্জামসহ জুয়াড়ি আশা আটক


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২৪-৭-২০২২ বিকাল ৬:৩৪

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর কুড়ের মাঠ থেকে জুয়া খেলা অবস্থায় জুয়ার সরঞ্জাম, জুয়ার টাকা তোলার বাক্সসহ আলোচিত জুয়াড়ি আশাদুল হক আশাকে আটক করেছে দর্শনা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে আরো ৭-৮ জন জুয়াড়ি। রবিবার (২৪ জুলাই) দুপুর ১টার দিকে দর্শনা পৌরসভাধীর দক্ষিণ চাঁদপুর কুড়ের মাঠ থেকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কুড়ের মাঠ এলাকায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সী ছেলেরা জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চলায়। আর এই জুয়া খেলার মূল হোতা হচ্ছে দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত হুজুর আলীর ছেলে আলোচিত মাসুম (৩৮), মৃত আজিজুল মল্লিকের ছেলে আলীহিম, পুটিলার ছেলে বিপুল এবং আটককৃত আশা।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে বলেন, জুয়ার বোর্ড থেকে প্রতিদিন টাকা তোলা হয়। আর জুয়া খেলা যেন নির্বিঘ্নে হয় সেজন্য পুলিশের দায়িত্ব নেয় এলাকার আলোচিত মাসুম। সে পুলিশের নাম করে টাকা নেয় প্রতিদিন এবং স্থানীয় রাজনৈতিক নেতারা যেন কনো ঝামেলা না করেন সেজন্য আলিহীম ও আশা পাহারাদারসহ বিভিন্নজনকে ম্যানেজ করে। সেই সাথে সকাল থেকে রাত পর্যন্ত খেলা হওয়ায় ভাত বিক্রি করে বিপুল।

এলাকাবাসী আরো অভিযোগ করে বলেন, জুয়া খেলার জন্য সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, রাহাজানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড আরো বেড়ে যেতে পারে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর আলম জানান, একজন জুয়াড়ি আটক হয়েছে। আটককৃতর জিজ্ঞাসাবাদের জন্য এসআই হারুনকে বলা হয়েছে।

এ বিষয়ে এস আই হারুন জানান, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র চাঁদপুর এলাকায় নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। খবর পেয়ে অভিযান পরিচালানা করে আশা নামে এক জুয়াড়িকে আটক করেছি, বাকিরা পালিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই