পদ ফিরে পেলেন পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ
সাময়িক স্থগিত হওয়া রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ পদ ফিরে পেয়েছেন। বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১১টায় পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন তিনি। হাইকোর্টের আদেশের মাধ্যমে তিনি পদ ফিরে পেয়েছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার (২৫ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ সামসুল হক স্বাক্ষরিত ৪৬.০৪৫.০২৭.০৮.১৫০.২০১৮-৩০৪ নং স্মারকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়।
চিঠি সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদকে সাময়িক রবখাস্তের বিষয়টি হাইকোর্ট ৩ মাসের জন্য স্থগিতাদেশ প্রদান করেছে।
বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ৫ মে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখার উপ-সচিব মোহাম্মদ সামসুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে। সাময়িক বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন এবং ১৯ মে রিটের ভার্চুয়াল শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিম এবং বিচারপতি সরদার মো. জাহাঙ্গীরের আদালত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ হতে পিটিশনারকে ৫ মে তারিখের সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না তা জানাতে ৪ সপ্তাহের রুল জারি করে এবং আদালত এক অন্তবর্তীকালীন আদেশে সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করে।
এ ব্যাপারে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, আমি এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের এখন থেকে দায়িত্ব পালন করতে আইনি কোনো বাধা নেই।
উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ বলেন, আমাকে নিয়ে গভীর সড়যন্ত্র চলছে। ইনশা আল্লাহ সত্যের জয় হয়েছে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত