ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চেয়ারম্যানের মুক্তির দাবিতে রাস্তায় জনগণ, কঠোর আন্দোলনের হুশিয়ারি


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৫-৭-২০২২ দুপুর ১:০
খুলনার কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং হয়রানিমূলক মামলায় কারাবরণ করছেন দাবি করে তার মুক্তির দাবিতে রাস্তায় নেমেছেন হাজারও মানুষ। সঙ্গে আছেন আওয়ামী লীগ নেতারা, ইউনিয়নবাসী এবঙ কয়রার প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীরা। 
 
তার মুক্তির দাবিতে গত শুক্রবার থেকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে আসছেন স্থানীয়রা। এর অংশ হিসেবে সোমবার (২৫ জুলাই) সকালে কয়রা সদরের তিন রাস্তার মোড়ে কয়রা শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান বাহারুলের মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্কুলের প্রতিবন্ধী শিক্ষার্থী ও সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। 
 
মানববন্ধে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তরুণ আওয়ামী লীগ নেতা। সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল। বাহারুল রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বাহারুল অন্যায়ের প্রতিবাদ করার কারণে তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।
 
এদিকে  মানববন্ধনে জামায়াত নেতা কতৃর্ক চেয়ারম্যান বাহারুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দেয়া না হলে আগামীতে দোকানপাট বন্ধ ও লাগাতার কর্মসূচির হুমকি দিয়েছেন বক্তারা।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার