সরিষাবাড়ী কৃষি মেলায় বক্তারা
৫০ বছরে কৃষি উৎপাদন বেড়েছে ২.৫০ গুণ
মহান স্বাধীনতা উত্তর ৫০ বছরে কৃষিতে উৎপাদন ২.৫০ গুণ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেছেন বক্তারা। সরিষাবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর আয়োজিত তিন দিনব্যাপী কৃষি মেলায় আলোচনা সভায় উপস্থাপনাকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রতন মিয়া বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীনতার সময় খাদ্য উৎপাদন ছিল ১.২৯ কোটি মট্রিক টন। প্রায় ৩০ শতাংশ জমি ঘাটতির পরও ২০২২ সালে খাদ্য উৎপাদন হয়েছে প্রায় ৩.৪৯ মেট্টিক টন (প্রায় ২.৫০ গুণ বৃদ্ধি)।
২০২১-২২ অর্থবছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী কৃষি মেলা সোমবার (২৫ জুলাই) বেলা ১১টায় উদ্বোধন করা হয়ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রতন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের পাশে স্থাপিত মঞ্চে প্রধান অতিথি হিসেবে তথ্যনির্ভর বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক অতিরিক্ত সচিব আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপ-সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার প্রমুখ।
কৃষি মেলায় দেশি-বিদেশি ফলজ বনজ ঔষধিসহ নানা প্রজাতির চারাসমেত বেশ কয়েকটি নার্সারির স্টল দেখা যায়।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied