ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনায় রেলওয়ের তদন্ত কমিটি গঠন, ঘটনাস্থল পরিদর্শন


নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর) photo নাঈম মেহেদী, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ২৫-৭-২০২২ বিকাল ৫:১৭

গাজীপুরের শ্রীপুরে ট্রেন-বাসের দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ঢাকা ও ময়মনসিংহের পাঁচজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ওই কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। রেললাইনের পাশ থেকে বাসটি কিছু দূরে সরানোর নির্দেশনাও দিয়েছেন তারা।

কমিটির সদস্যরা হলেন- রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক, সহকারী যান্ত্রিক প্রকৌশলী আলাউদ্দিন, সহকারী সার্জন ডা. শাকিব শাহরিয়ার, ময়মনসিংহ রেল বিভাগের সহকারী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার, ময়মনসিংহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম। রোববার (২৪ জুলাই) রাতে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

তবে দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইনের পাশ থেকে সরিয়ে না নেয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। ঝুলে থাকা যাত্রী ও ব্যাগসহ বিভিন্ন ঝুলানো পণ্য ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে বিভিন্ন ট্রেন যাতায়াত করছে বলে অভিযোগ করছেন তারা। ট্রেনের ঝাঁকুনিতে দুর্ঘটনাকবলিত বাসটি ধীরে ধীরে রেললাইনের দিকে সরে যাচ্ছে বলেও জানান তারা। ওই বাসের ওপর লাল পতাকা টাঙিয়ে রাখা হয়েছে।

স্থানীয় মাইজপাড়া এলাকার বাসিন্দা বেলায়েত হোসেন বলেন, দুদিন হতে চলেছে দুর্ঘটনাকবলিত বাসটি এখনো সরানো হয়নি। ট্রেন ও মানুষজন ঝুঁকি নিয়ে দুর্ঘটনাস্থলের আশপাশ দিয়ে যাতায়াত করছে। এটি দ্রুত সরানো উচিত ছিল।

স্থানীয় মাইজপাড়া এলাকার বাসিন্দা মোমেন হোসেন বলেন, দুর্ঘটনাকবালিত বাসটি রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে দুদিন হতে চলল। এখনো সরানো হয়নি।

ময়মনসিংহ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী এটিএম নাজমুল হক মৃধা বলেন, যারা গেটম্যানের দায়িত্বে ছিলেন তারা দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি রেললাইনের কাছাকাছি হওয়ায় এটি সরানোর জন্য এসেছি। দুর্ঘটনার পর স্থানীয় রেলকর্মীরা গেটটি পরিচালনা করছেন।

ঢাকা রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক জানান, পাঁচ সদস্যবিশিষ্ট ওই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। তদন্তের অংশ হিসেবে সোমবার তদন্ত কমিটির সদস্যদের সাথে নিয়ে প্রথম ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে রেলওয়ের গেটম্যানের দায়িত্বে অবহেলা পাওয়া গেছে। গেটম্যান আল আমীনকে রোববারই বরখাস্ত করা হয়েছে। নিহত হিসেবে হাসপাতাল থেকে আমরা তিনজনকে পেয়েছি। তবে স্থানীয় লোকজন বলছেন, স্থানীয় হাসপাতাল থেকে রেফার করার পর আরো দুজন মারা গেছেন।

প্রসঙ্গত, গতকাল রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাইজপাড়া কমলাদীঘি এলাকায় চলন্ত ট্রেন শ্রমিক বহনকারী বাসটিকে ধাক্কা দিলে পাঁচজন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন। নিহত তিনজন ট্রেনের ইঞ্জিনের সম্মুখভাগে বসা ছিলেন।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা