দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে। সোমবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা পুরাতন বাজার, দর্শনা রেল বাজার ও দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহমেদ।
অভিযানে দর্শনা পুরাতন বাজারের মেসার্স বিদ্যুৎ স্টোর মুদিখানার দোকানে প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ৩ হাজার টাকা, দর্শনা পুরাতন বাজারের মেসার্স আক্কাস স্টোর মুদিখানার দোকানে প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার কারণে ১ হাজার টাকা, দর্শনার পুরাতন বাজারের মেসার্স সজল স্টোর মুদিখানার দোকানে প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে ২ হাজার টাকা, দর্শনা রেল বাজারের মেসার্স বিউ রয়েল ইলেকট্রনিক্সের দোকানে বেশি দামে চার্জার ফ্যান বিক্রি করার অপরাধে ৩ হাজার টাকা এবং দর্শনা বাসস্ট্যান্ড এলাকার মেসার্স মিলন টি স্টলে প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে দোকান চালানোর অপরাধে ২ হাজার টাকাসহ ৫টি দোকানে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে দর্শনা থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করে।
এমএসএম / জামান
সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি
*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড