ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

দক্ষিণ-চীন সাগরের ২০তম বার্ষিক আলোচনার উদ্বোধনীতে চীনা পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ২:৪১
চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ২৫ জুলাই ভিডিও লিঙ্কের মাধ্যমে দক্ষিণ-চীন সাগরের পক্ষগুলোর আচরণ সম্পর্কিত ঘোষণা স্বাক্ষরের ২০ বছর বার্ষিকীর আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। 
 
ভাষণে ওয়াং ই বলেন, দক্ষিণ-চীন সাগরের পক্ষগুলোর আচরণ সম্পর্কিত ঘোষণা চীন ও আসিয়ান দেশসমূহের এ বিষয়ে স্বাক্ষরিত প্রথম রাজনৈতিক দলিল। তাতে দক্ষিণ-চীন সাগরের বিভিন্ন পক্ষের মূলনীতি ও বিধি নির্ধারিত হয়েছে। 
 
ঘোষণার সফল স্বাক্ষর ও বাস্তবায়নে দেখা গেছে যে, প্রথমত, দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক উন্নয়নের পূর্বশর্ত।
 
দ্বিতীয়ত, এই অঞ্চলের দেশসমূহ দক্ষিণ-চীন সাগর বিষয়ে ব্যবস্থা গ্রহণের মালিক। তৃতীয়ত, পূর্ব এশিয়ার দেশেগুলোর মধ্যে একটি  মতৈক্যে পৌঁছানো ও তাদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ। 
 
ওয়াং ই আরও বলেন, ‘নতুন ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের উচিৎ শুরুর কথা ভুলে না গিয়ে দক্ষিণ চীন সাগরকে শান্তিপূর্ণ, বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সাগরে পরিণত করা। 
 
তাই সবার উচিত  শান্তির ডেডলাইন রক্ষা করা, সংলাপ ও বৈঠক বেগবান করার পাশাপাশি সামুদ্রিক সহযোগিতা গভীরতর করা এবং দক্ষিণ চীন সাগরের বিভিন্ন পক্ষের আচরণের নিয়মকানুন-সংক্রান্ত সংলাপ অব্যাহতভাবে বেগবান করা’। 
 
চীন অব্যাহতভাবে আসিয়ান দেশগুলোর সঙ্গে সমুদ্রের শান্তিরক্ষী, সমুদ্রে শৃঙ্খলার নির্মাণকারী, সমুদ্রের সহযোগিতা বেগবানকারী এবং সমুদ্রের উন্নয়নে অবদানকারী হিসেবে ভূমিকা পালন করবে।

এমএসএম / জামান

‘বিমান ছিনতাইয়ের চেষ্টায় ইরান জড়িত কি না এখনই বলা যাচ্ছে না’

শান্তিতে নোবেল পাচ্ছেন ট্রাম্প?

আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় সন্ত্রাসী দিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী

ইসরায়েলগামী বিমানের পাইলটকে সম্ভবত হাতুড়ি দিয়ে আঘাত করেছিলেন কো-পাইলট

ইরাক থেকে মার্কিন সেনাদের চলে যাওয়াকে ‘ঐতিহাসিক জয়’ বলল বিপ্লবী গার্ড

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

যেভাবে ইরাক দখল করেছিল যুক্তরাষ্ট্র

ইরাক থেকে সেনাদের স্ক্রু পর্যন্ত নিয়ে আসতে বলেছি

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

‘এমন কাপড় পরে দেশে যাবেন না’, ইশারায় দেখালেন গলা কেটে দেবে

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিজের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি