ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনায় আবারো পানি বৃদ্ধি, আতঙ্কে নদীপাড়ের মানুষ


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২২ দুপুর ২:৪২

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কয়েক দিন ধরে গুঁড়ি গুঁড়ি টানা বৃষ্টির প্রভাবে তৃতীয় দফায় টাঙ্গাইলের যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীসহ জেলার সবগুলো নদী-নদীর পানি আবারো বৃদ্ধি পেতে শুরু করছে। তবে এ দফায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে, পানি বৃদ্ধির ফলে আবারো বন্যার আশঙ্কা করছেন যমুনা চরাঞ্চলের মানুষ।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ২২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৭২, ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১২৩ এবং ধলেশ্বরী নদীর পানি এলাসীন পয়েন্টে ২৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

মঙ্গলবার বেলা ১১টায় পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে নতুন করে জেলার যমুনাসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে বন্যার আশঙ্কা নেই এবং ভাঙন রোধে জিওব্যাগ ফেলার কার্যক্রম চলমান রয়েছে।

ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের হৃদয় মণ্ডল বলেন, আমাদের গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ৪ শতাধিক বসতভিটা ভেঙে গেছে এবারের বন্যায়। মাসখানেক নদীর পানি কমে নদী শুকিয়ে যায় এবং চর জেগে ওঠে। গত ২-৩ দিন ধরে আবারো পানি বৃদ্ধি শুরু হয়েছে। তাই ফের বন্যার আশঙ্কা করছি এবং নদীভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।

এদিকে, টানা কয়েক সপ্তাহ যমুনার পানি আশঙ্কাজনক হারে কমলেও জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী, অর্জুনা, গাবসারা ও নিকরাইলে ভাঙন অব্যাহত থাকে। ভাঙনের ফলে এবার বন্যায় ইতোমধ্যে এসব এলাকায় ১ হাজার ৫০০ বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফের পানি বৃদ্ধি পাওয়ায় আবারো তীব্র হারে ভাঙনের আশঙ্কা করছেন নদীতীরবর্তী এলাকার নদীভাঙন কবলিত মানুষ। 

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন